• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট শার্শায় তারুণ্যের জয়গান: বাহাদুরপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মিয়াদ আলী, সামনে ছয় দফা উন্নয়ন পরিকল্পনা তৃণমূলের সমর্থন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে আলোচনায় শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদান করলেন নাজমুল হাসান ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মানবিকতার অনন্য দৃষ্টান্ত প্রিসিলা ফাতেমা, প্রবাসের মাটিতে থেকেও হৃদয়ে বাংলাদেশ, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর পথচলার অঙ্গীকার হাইওয়ে পুলিশের নতুন অ্যাডিশনাল আইজিপি মোঃ সায়েদুর রহমান: মহাসড়কে নিরাপত্তা, দৃশ্যমান পুলিশিং ও পেশাদারিত্ব বৃদ্ধির প্রত্যাশা এসআরবির নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ: জননিরাপত্তা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বড় প্রত্যাশা কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন

দিনাজপুর–১ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি মনজুরুল ইসলামের কড়া বার্তা

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি। / ৭৮ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

দিনাজপুর–১ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি মনজুরুল ইসলামের কড়া বার্তা

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি।
দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজিতে জড়িত হয়, তাহলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কড়া বার্তা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যদি অপরাধে লিপ্ত হয়, তবে দল বা ব্যক্তিগত কোনো পরিচয়ই তাকে রক্ষা করতে পারবে না।
এমপি মনজুরুল ইসলাম আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় জনগণ এমপির এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের দৃঢ় বার্তার ফলে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি কমে আসবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

 


More News Of This Category
bdit.com.bd