• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

টুঙ্গিপাড়ার দুই নেতা হাবিব মুন্সী ও মুকুল মুন্সীকে গ্রেফতার

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

টুঙ্গিপাড়ার দুই নেতা
হাবিব মুন্সী ও মুকুল মুন্সীকে গ্রেফতার

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দায়ের করা এক মিথ‍্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।খবর আইবিএননিউজ ।গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে উপজেলার পাটগাতী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

গ্রেপ্তার কৃত ব্যক্তিরা হলেন পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মুন্সী (৫৫) এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল মুন্সী (৫০)।

পুলিশ জানায়, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করা হয়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মিথ‍্যা মামলায় আটককৃত দুই নেতাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দেশ ও প্রবাসের আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠন এবং মুক্তিযোদ্ধাদের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক,কবি, সাহিত্যিক, কলামিস্টসহ সর্ব পর্যায়ের কমিউনিটির নেতৃবৃন্দ ।


More News Of This Category
bdit.com.bd