• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

ঝিকরগাছা কামিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

ঝিকরগাছা কামিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

মিজানুর রহমান,ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছা পৌর সদরে অবস্থিত ইসলামি শিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় গভর্ণিং বডির সদস্য ও শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, চেয়ারে বসে অবৈধ টাকা নিলেই শুধু দুর্নীতি হয়না, শিক্ষকদের দায়িত্বে অবহেলা করাটাও এক ধরনের দুর্নীতি। শিক্ষিত জাতি গড়তে তিনি শিক্ষকদের সর্বাত্মক অংশগ্রহণ কামনা করেন।

অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালি সরকার, গভর্ণিং বডির সহসভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্মীলনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসানউল্লাহ, ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা, ফিল্ড কমান্ডার আব্দুস সাত্তার। এসময় মাদরাসা গভর্ণিং বডির সকল সদস্য এবং মাদরাসার সকল শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd