১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ০৭:৩০
ইমদাদুল রিপন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com
ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আসন্ন কর্মীসভা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রতিনিধি টিম এবং কর্মীসভা বাস্তবায়ন উপকমিটির নেতৃবৃন্দ অংশ নেন। সভার আগে নেতৃবৃন্দ কর্মীসভাস্থল ঝিকরগাছা বি এম হাইস্কুল মাঠ সরেজমিনে পরিদর্শন করেন।

সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহবায়ক আসলাম শেখ, যুগ্ম আহবায়ক (সহ-দফতর) মিলন মাহমুদ বকুলসহ বাস্তবায়ন উপকমিটির সদস্যরা। তারা মাঠ পরিদর্শন শেষে কর্মীসভা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সফল আয়োজনের জন্য করণীয় নির্ধারণ করেন।

নেতৃবৃন্দ জানান, ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মীসভা স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। জেলা প্রতিনিধি টিমের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয় যে কর্মীসভাটি সুসংগঠিতভাবে অনুষ্ঠিত হলে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে আরও ঐক্যবদ্ধ শক্তি গড়ে উঠবে।