• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

জয়পুরহাটে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম,সহ শতাধিক নেতৃবৃন্দ

Reporter Name / ৬৭২ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

 

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
আগামী ৫ জুলাই শনিবার জয়পুরহাটে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় শতাধিক নেতৃবৃন্দ।
এই আগমন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবে মতবিনিময় সভার আয়োজন করে জেলা এনসিপির নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ন সমন্বয়কারী ওমর আলী বাবু, এনসিপি’র যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবির, নুরুল হোসেন রনজু, জহুরা বেগম, ঝর্ণা আক্তার প্রমুখ।
জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর জানান, ৫ জুলাই এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক শামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জ্যেষ্ট যুগ্ন সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জয়পুরহাটে পদযাত্রা ও পথসভায় অংশ নিবেন।
বিকেল ৩টায় আবুল কাশেম ময়দানে পথসভায় জনগনের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন। তিনি আরও জানান, অবহেলিত জয়পুরহাট জেলা উন্নয়নে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিকট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার প্রস্তাবনা তুলে ধরা হবে।


More News Of This Category
bdit.com.bd