• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপকূল গার্ডেন আবাসিক ভবনের ফ্ল্যাট বন্টন অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

১২ অক্টোবর ২০২৫ | ১০:৪৫
জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপকূল গার্ডেন আবাসিক ভবনের ফ্ল্যাট বন্টন অনুষ্ঠান সম্পন্ন

১১ অক্টোবর ২০২৫, শনিবার বিকাল ৩ ঘটিকায় নগরীর অভিজাত হোটেল বেস্ট ওয়েস্টার্ন-এ অনুষ্ঠিত হয়েছে উপকূল গার্ডেন আবাসিক প্রকল্পের ফ্ল্যাট বন্টন অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপকূল গার্ডেনের সভাপতি মোঃ শাহীন রেজা চৌধুরী, এবং সঞ্চালনা করেন কবি ও সাহিত্যক সোমা মুৎসুদ্দী।

অনুষ্ঠান শুরু হয় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানোর মধ্য দিয়ে। এরপরে হাফেজ মাও: মোঃ ইদ্রিস পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মুনাজাত করেন। সভাপতি মোঃ শাহীন রেজা চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন সকল পরিচালকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপকূল গার্ডেনের সাধারণ সম্পাদক মোঃ চুন্নু খাঁন। উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ তসলিম, মোঃ জয়নাল আবেদীন, মোঃ জাহিদুর রহমান, এবং মোঃ সাইফুদ্দীন। পরিচালকগণ তাদের বক্তব্যে আগত শেয়ারহোল্ডার ও অতিথিদের অনুষ্ঠানটিকে সুন্দর ও সফল করার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে অতিথিরা অভিজাত হোটেলের মনোরম পরিবেশে উপকূল গার্ডেন আবাসিক প্রকল্পের প্রাকৃতিক দৃশ্যাবলী প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করেন। পরবর্তী পর্বে, ৯ তলা ভবনের ২৭টি ফ্ল্যাট লটারির মাধ্যমে বণ্টন করা হয়। মোশাররফ হোসেনের পরিচালনায় শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে শেয়ারহোল্ডারদের প্রত্যেককে তাদের স্বপ্নের আবাসস্থল বণ্টন করা হয়।

উক্ত লটারির পর ভূমিকা পালন করে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোভনীয় বাফেট ডিনার, যা অনুষ্ঠানের সমাপ্তি আনন্দময় ও স্মরণীয় করে তোলে। সভাপতি মোঃ শাহীন রেজা চৌধুরীসহ সকল পরিচালকগণ অনুষ্ঠানের সুশৃঙ্খল ও সফল পরিচালনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপকূল গার্ডেন আবাসিক প্রকল্পের এই উদ্যোগ শেয়ারহোল্ডারদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক অধ্যায় হিসেবে ইতিহাসে সংরক্ষিত হলো।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com


More News Of This Category
bdit.com.bd