• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ গাড়ি সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name / ৪৮০ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

 

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ গাড়ি সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হোটেল গুলোতে যাত্রাবিরতির অন্ধকার অধ্যায় এবং ভাতের ব্যবসার আড়ালে চলছে রমরমা মদক ব্যবসা শিরোনামে ৭১ টিভি’র ১টি প্রতিবেদনের প্রেক্ষিতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক সকল হাইওয়ে থানা কর্তৃক হোটেল গুলোর আশপাশের এলাকায় দিবারাত্রি অভিযান জোরদার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী মূলত মালবাহী ট্রাক ড্রাইভাররা এই হোটেল গুলোতে ভাত খাই এবং মাদক নিয়ে মহাসড়কে গাড়ি চালিয়ে থাকে এবং চালকদের টার্গেট করেই গড়ে উঠেছে এই হোটেল গুলো।

বুধবার (২জুলাই ২০২৫) ইং তারিখ রাত অনুমান ৯ টা ৫০ মিনিটে মোঃ শাহাব উদ্দিন, অফিসার ইনচার্জ, মিয়াবাজার হাইওয়ে থানা এর নেতৃত্বে সঙ্গীয় জরুরি মোবাইল -২ এর সহযোগিতায় থানার অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চট্টগ্রামমুখী সৈয়দপুর নামকস্থানে প্রকাশ বাবুর্চীবাজারস্থ ভূইয়া হোটেলের সামনে হতে মাদক বিক্রেতা মোঃ ইউসুফ (২৬), পিতা- মোঃ আবুল কাসেম, সাং- বসুমারা, পোঃ নালঘর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা হোটেল পার্কিং এ দন্ডায়মান অবস্থায় ট্রাক যার রেজি নং – ঢাকা মেট্রো -ট- ১৬-০২৯৪ এর চালক মোঃ জামাল হোসেন (২৬) পিতা- আবুল সরকার, সাং-চাইলো গেইট, থানা- সিদ্ধিরগঞ্জ জেলা- নারায়নগঞ্জ এবং অপর একটি গাড়ি ট্রাক যার রেজি নং – ঢাকা মেট্রো -ট- ১১-৮০৬৭ চালক মোঃ জাহিদ, পিতা- আলী হোসেন, সাং- শিবু মার্কেট, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ দ্বয়কে গাঁজা ক্রয় ও বিক্রয়কালে গ্রেফতার করা হয়। তাদের দখল হতে অনুমান ১০০ গ্রাম ( ৫ পুরিয়া) গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চৌদ্দগ্রাম, জামাল আহমেদ ভূইয়াকে সংবাদ প্রদান করলে তিনি ঘটনাস্থলে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ২১ মোতাবেক মাদক বিক্রেতাকে ০৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০০ টাকা জরিমানা প্রদান করেন এবং মাদক ক্রেতাদ্বয়কে ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন এবং জব্দকৃত ১০০গ্রাম ( ৫ পুরিয়া) গাজা উপস্থিত জনগন ও সাক্ষীদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। পরবর্তী কার্যক্রম গ্রহনের জন্য আসামীগনকে চৌদ্দগ্রাম বেঙ্গল থানার নিকট বুঝিয়ে দেওয়া হয়। এ ছাড়াও ভূইয়া হোটেলের মালিক ও অন্যান্য সকল কর্মচারী গণ হোটেলে তালা মেরে পলাতক আছেন। তাদের ব্যাপারে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নজরদারি অব্যাহত আছে।

 


More News Of This Category
bdit.com.bd