• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

চুয়াডাঙ্গায় গৌতম কুমারকে এসপি পদায়নের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১০২ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 


১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল
সাব্বির আলিম, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com

চুয়াডাঙ্গায় গৌতম কুমারকে এসপি পদায়নের প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে “চুয়াডাঙ্গাবাসী” ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে জামায়াতে ইসলামী, এনসিপি এবং এবি পার্টির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা সম্প্রতি চুয়াডাঙ্গায় পদায়ন হওয়া পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের পদায়নের তীব্র প্রতিবাদ জানায়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গৌতম কুমার বিশ্বাস অতীতে পাবনা ও ঢাকায় দায়িত্ব পালনকালে সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের ওপর অনিয়ন্ত্রিতভাবে নির্যাতন চালিয়েছেন। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর তার ভূমিকা কট্টর সমালোচনার মুখে রয়েছে।

বক্তারা বলেন, চুয়াডাঙ্গার মানুষ এমন একজন কর্মকর্তাকে মেনে নেবে না, যিনি পক্ষপাতমূলক ও দমননীতি অনুসরণ করেন। তারা চাচ্ছেন একজন মানবিক, নিরপেক্ষ এবং পেশাদার পুলিশ সুপারকে দায়িত্বে দেখা। এছাড়া তারা দ্রুত তার পদায়নের আদেশ বাতিলের দাবি জানান।

গত ১১ সেপ্টেম্বর সরকার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। তবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল থেকে এই পদায়নের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী সমির হোসেন, ৯ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি শরিফ হাসান, ২ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, রফিউল কাদির ও সুমন রেজা।

সাব্বির আলিম, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
www.bangladeshprothomsangbad.com


 


More News Of This Category
bdit.com.bd