• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

চন্দনাইশে ১২ রবিউল আউয়াল উপলক্ষ্যে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

চন্দনাইশে ১২ রবিউল আউয়াল উপলক্ষ্যে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে ১২ রবিউল আউয়াল আল্লাহর প্রিয় হাবীব নূরনবীর আগমন উপলক্ষ্যে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির উদ্যোগে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি চন্দনাইশ পৌর এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এসময় মাদ্রাসার ৪ শতাধিক শিক্ষার্থী পতাকা বহণ করে অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভায় যোগ দেন তারা। এতে রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে জুলুছে অংশ নেন।

বক্তারা বলেন, প্রিয় নবী করিম (স.) দুনিয়ায় আগমন করে ঈমানী আহ্বানে যেভাবে বিশ্বের সকল জাতিকে ও হানাহানি থেকে মুক্ত করে শান্তির পরশ দিয়েছিলেন ঠিক ওই শিক্ষাকে গ্রহণ করে আমাদেরকে দ্বীনি খেদমতে এগিয়ে যেতে হবে। প্রিয় নবীজির (স.) শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের
সঞ্চালনায় এতে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মো. হোসাইন, সদস্য মোঃ মাসুদ, সদস্য নুর মোহাম্মদ, মাদ্রাসার প্রধান সুলতানা ইয়াসমিন, এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মওলানা মো. জোনাইদ, মাওলানা ইয়াছিন আরফাত, মাওলানা মোহাম্মদ আবু ছিদ্দিক, মাওলানা মোহাম্মদ জাবের হোসাইন, মাওলানা রিফাত, হাফেজ মো. ইয়াছিন, হাফেজ রনি, সাংবাদিক তৌফিক আলম চৌধুরী, সাংবাদিক মো: লোকমান হাকিম, প্রবাসী মোহাম্মদ রবিউল হোসেন, সমাজ সেবক মোরশেদ, আহমদ হোসেন, বেলাল, ইমাম আযম, ইয়াছিন, ওমর ফারুক, মেজবাহ, বশর, কামাল, কাজী মোঃ মোসলেমসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও
আশেকান নবী প্রেমিক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবদুল মজিদ।##

ছবির ক্যাপশনঃ চন্দনাইশে ১২ রবিউল আউয়াল উপলক্ষ্যে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) এর বর্ণাঢ্য র‌্যালির
একাংশ।


More News Of This Category
bdit.com.bd