• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

গোপালগঞ্জ-১ আসনে বিতর্কিত আওয়ামী দোষরদের নিয়ে জনমনে তীব্র ক্ষোভ আশরাফুল আলম শিমুলকে ঘিরে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে সর্বস্তরের মানুষ

আবু সাইদ / ৮৭ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

গোপালগঞ্জ-১ আসনে বিতর্কিত আওয়ামী দোষরদের নিয়ে জনমনে তীব্র ক্ষোভ
আশরাফুল আলম শিমুলকে ঘিরে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে সর্বস্তরের মানুষ

গোপালগঞ্জ প্রতিনিধি : আবু সাইদ

দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে সুবিধাভোগী ও কথিত অর্থযোগানদাতাদের পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা ঘিরে গোপালগঞ্জ-১ আসনে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনগণের অভিযোগ, এই সময়কালে আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে ওঠা একাধিক কুখ্যাত দোষর আজ আবারও নির্বাচন ও রাজনীতিতে প্রভাব বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে।
এর মধ্যে আশরাফুল আলম শিমুলকে ঘিরে সর্বাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও আন্দোলনকারী মহলের দাবি অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সর্বোচ্চ সুবিধাভোগীদের একজন এবং সাবেক এমপি ও মন্ত্রী ফারুখ খান ও তার কন্যা কানতারা খানের বিশ্বস্ত সহযোগী ও অর্থনৈতিক সহায়তাকারী হিসেবে পরিচিত।


গণহত্যা ও সহিংসতার মামলার অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও গণহত্যার একাধিক মামলায় আশরাফুল আলম শিমুল পলাতক আসামি বলে অভিযোগ রয়েছে। আন্দোলনকারীদের ভাষ্যমতে, ৫ আগস্ট পরবর্তী সময়ে গোপালগঞ্জে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনার পেছনেও তিনি পরিকল্পনাকারী ও মদদদাতা হিসেবে ভূমিকা রেখেছেন।
মাদক সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ
স্থানীয়দের অভিযোগে আরও উঠে এসেছে, আশরাফুল আলম শিমুল একজন ইয়াবা ব্যবসায়ী ও মাদকসেবক ছিলেন এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্র (রিহ্যাব) থেকে ফেরত এসেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় ভয়ভীতি, সন্ত্রাস ও অবৈধ অর্থনীতির পৃষ্ঠপোষকতা করেছেন বলে দাবি করা হয়।
প্রশ্ন উঠেছে নির্বাচনী যোগ্যতা নিয়ে
সচেতন মহলের প্রশ্ন—
যদি এমন অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি এমপি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়, তবে শেখ সেলিম, ফারুখ খানসহ অন্যান্য আলোচিত আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে নির্বাচনী বাধা কেন সৃষ্টি করা হচ্ছে?
এই প্রশ্নের মধ্য দিয়েই বিগত ১৭ বছরের আওয়ামী শাসনামলে সারাদেশজুড়ে গড়ে ওঠা দোষর, সুবিধাভোগী ও অবৈধ অর্থের নেটওয়ার্ক নতুন করে আলোচনায় এসেছে।
সাবেক জনপ্রতিনিধি পরিচয়
উল্লেখ্য, আশরাফুল আলম শিমুল মুকসুদপুর উপজেলায়
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান
সাবেক উপজেলা চেয়ারম্যান
সাবেক পৌরসভা মেয়র
হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। তার এই রাজনৈতিক অতীতই আজ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
জনগণের জোরালো দাবি
গোপালগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণ এবং আন্দোলনকারী সংগঠনগুলোর পক্ষ থেকে অবিলম্বে আশরাফুল আলম শিমুলসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় থাকা কথিত আওয়ামী দোষরদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়েছে।
তাদের ভাষায়,
“এটি শুধু একজন ব্যক্তির প্রশ্ন নয়, এটি আওয়ামী লীগের পেতাতন্ত্র ও দোষর সংস্কৃতির অবসান ঘটানোর প্রশ্ন।”
জনগণ মনে করে, প্রকৃত গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এইসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিচার নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।


More News Of This Category
bdit.com.bd