• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট শার্শায় তারুণ্যের জয়গান: বাহাদুরপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মিয়াদ আলী, সামনে ছয় দফা উন্নয়ন পরিকল্পনা তৃণমূলের সমর্থন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে আলোচনায় শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদান করলেন নাজমুল হাসান ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মানবিকতার অনন্য দৃষ্টান্ত প্রিসিলা ফাতেমা, প্রবাসের মাটিতে থেকেও হৃদয়ে বাংলাদেশ, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর পথচলার অঙ্গীকার হাইওয়ে পুলিশের নতুন অ্যাডিশনাল আইজিপি মোঃ সায়েদুর রহমান: মহাসড়কে নিরাপত্তা, দৃশ্যমান পুলিশিং ও পেশাদারিত্ব বৃদ্ধির প্রত্যাশা এসআরবির নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ: জননিরাপত্তা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বড় প্রত্যাশা কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন

খাগড়াছড়ি জোনের উদ্যোগে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

খাগড়াছড়ি জোনের উদ্যোগে
আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
পার্বত্য চট্টগ্রামে দায়িত্বপূর্ণ এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি জোন।

আজ ৬ আগস্ট ২০২৫, বুধবার সকাল ১০ টায় সদর জোনের বাগান বিলাস অডিটোরিয়ামে খাগড়াছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে ১৪টি অসহায় পরিবারকে মোট ১,৩০,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রদান করা হয়েছে একটি সেলাই মেশিন।

এছাড়া উপস্থিত ৫০টি পরিবারকে দেওয়া হয় খাদ্য সহায়তা। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল—চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, আটা ২ কেজি এবং ছোলা ১ কেজি করে।

উক্ত ত্রাণ ও অনুদান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, পিএসসি এবং জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।

জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “এই এলাকার পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন আগের চেয়ে অনেক দৃঢ় হয়েছে। খাগড়াছড়ি জোন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। উন্নয়ন ও মানবিক কার্যক্রমই আমাদের প্রতিদিনের দায়িত্বের অংশ।আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই খাগড়াছড়ি জোনের প্রধান লক্ষ্য।

মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ।


More News Of This Category
bdit.com.bd