• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

খাগড়াছড়ির পানছড়িতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন

Reporter Name / ১৫৫ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

খাগড়াছড়ির পানছড়িতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
বিশেষ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পালন করা হয় ইসলামের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ.)। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী এবং বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ তোফাজ্জল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহাম্মদ।
বক্তারা বলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ ও শিক্ষার আলোকে চলার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, মানবতার কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় রাসূল (সাঃ) এর জীবনই আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত।

পরে দোয়া ও মিলাদ মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরুষ্কার বিতরণ করা হয়।

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ।


More News Of This Category
bdit.com.bd