• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

কোনো বিদেশি বা ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুয়া সাক্ষাৎকার প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির দাবি— এটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক ষড়যন্ত্র, যা জনগণকে বিভ্রান্ত করার জন্য প্রচার করা হয়েছে

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

২৪ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:২৯ — জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ, জনতার কণ্ঠস্বর

 

মির্জা ফখরুলের নামে মনগড়া সাক্ষাৎকার প্রকাশ: বিএনপির তীব্র প্রতিবাদ, ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে সজাগ থাকার আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কলকাতার একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ভুয়া সাক্ষাৎকারের বিরুদ্ধে। দলটি একে কেবল একটি ‘ভিত্তিহীন সংবাদ’ নয় বরং ‘রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ’ হিসেবে আখ্যায়িত করেছে।

বিএনপির দাবি— ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক সময়ে কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। তাঁর নামে মনগড়া বক্তব্য প্রকাশের অর্থ হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণকে বিভ্রান্ত করা এবং বিএনপির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা।

আজ বুধবার এক জরুরি বিবৃতিতে দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বকে কলুষিত করতে একদল ষড়যন্ত্রকারী ভুয়া সাক্ষাৎকার তৈরি করেছে। এই ধরনের মিথ্যাচার বিএনপিকে দুর্বল করতে পারবে না, বরং সত্য উদ্ভাসিত হবে এবং জনগণই এর জবাব দেবে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিরোনাম হিসেবে দেওয়া হয়েছে— ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’। বিএনপির মতে, এ ধরনের বানোয়াট সংবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে জনগণের মাঝে সন্দেহ ও সংশয় সৃষ্টির জন্য, যাতে গণতান্ত্রিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা যায়।

দলীয় নেতারা মনে করেন, এই অপপ্রচারের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে— বিএনপির নেতৃত্ব ও আন্দোলন ভয় পাচ্ছে ক্ষমতাসীন গোষ্ঠী ও তাদের সহযোগীরা। কারণ মিথ্যা, অপপ্রচার আর কাল্পনিক সাক্ষাৎকার ছাড়া তাদের কাছে আর কোনো হাতিয়ার অবশিষ্ট নেই।

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়েছে, “দেশের প্রতিটি মানুষকে জানতে হবে— সত্য কোনোদিন চাপা থাকে না। এই ধরনের ভুয়া সংবাদ বিএনপিকে স্তব্ধ করতে পারবে না। গণতন্ত্রের জন্য সংগ্রামরত বিএনপি আজও যেভাবে রাস্তায়, তেমনি আগামীকালও লড়াই চালিয়ে যাবে।”

জনগণকে উদ্দেশ্য করে বিএনপি স্পষ্ট জানায়— মিথ্যা প্রচারণা যেন কোনোভাবেই বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখন একটি জাতীয় দায়িত্ব, আর এই দায়িত্ব পালনে জনগণকেই অগ্রণী ভুমিকা নিতে হবে।

 


More News Of This Category
bdit.com.bd