• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা রাজনীতিতে ‘নয়ন ফ্যাক্টর’: সমালোচনা, রাজপথের উপস্থিতি এবং উদীয়মান বাস্তবতা ৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন

কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় আপন দুই বোন নিহত

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

 

কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় আপন দুই বোন নিহত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলায় ট্রাক্টরের চাপায় আপন দুই বোন নিহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) রাত ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর আঞ্চলিক মহাসড়কের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার ছিনাই ইউনিয়নের মৃত রহমতের স্ত্রী রোকেয়া বেগম (৫০) এবং কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদ হোসেনের স্ত্রী পারভীন আক্তার (৪৫)। তারা পরস্পর আপন বোন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিহত রোকেয়া ও পারভীন সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক্টর কাঁঠালবাড়ী অভিমুখে যাওয়ার পথে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটি ঘটনাস্থল ত্যাগ করে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ট্রাক্টরটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দুই বোনের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতারা দ্রুত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন।

 


More News Of This Category
bdit.com.bd