• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে জব্দকৃত চিংড়ি বিনষ্ট ৪০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে জব্দকৃত চিংড়ি বিনষ্ট ৪০ হাজার টাকা জরিমানা

হাফিজুর রহমান সাতক্ষীরা (কালিগঞ্জ ) প্রতিনিধিঃ
বাড়িতে গোপন আস্তানা গেড়ে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী জয়নাল আবেদীনের  বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত পুশ করা বাগদা চিংড়ি জনসমক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করে দেন। অসাধু ব্যবসায়ী জয়নাল আবেদীন কালিকাপুর গ্রামের নওশের আলীর পুত্র। যে দীর্ঘদিন বাড়িতে গোপন আস্তানায় ফেলে অধিক লাভের আশায়  প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করে বিভিন্ন মাছের ডিপোতে বিক্রি করে আসছিল। অভিযান পরিচালনার সময় থানার উপ পরিদর্শক সাব্বির আহমেদ সহ স্থানীয় ব্যবসায়ী সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd