• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কুষ্টিয়ার কুমারখালীতে এলজিইডির প্রকৌশলী নাজমুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ-কমিশন বাণিজ্যের অভিযোগ চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

কাউনিয়ায় রহস্যজনকভাবে গৃহবধূ নিখোঁজ, তদন্তে পুলিশ

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

কাউনিয়ায় রহস্যজনকভাবে গৃহবধূ নিখোঁজ, তদন্তে পুলিশ

মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

রংপুর জেলার কাউনিয়া থানার শহীদবাগ ইউনিয়নের ভূতছড়া গ্রাম থেকে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ গৃহবধূর নাম মিসেস সিমু খাতুন (৩১)। তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে।
নিখোঁজ সিমু খাতুনের স্বামী মোঃ আতিয়ার রহমান (NID-6903185509) কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ২৫০, তারিখ ০৬ অক্টোবর ২০২৫, জিডি ট্র্যাকিং নং SQODAS।

জিডিতে উল্লেখ করা হয় যে, গত ৫ অক্টোবর ২০২৫ (রবিবার) সকাল ১১টার দিকে রংপুর জেলার কাউনিয়া থানাধীন শহীদবাগ ইউনিয়নের ভূতছড়া এলাকা থেকে তার স্ত্রী নিখোঁজ হন। এর আগে ৪ অক্টোবর রাত ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। এরপর পরদিন সকালে গৃহবধূ সিমু খাতুন আর বাসায় ফেরেননি।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ সিমু খাতুনের পিতার নাম মোঃ আব্দুল করিম, মাতার নাম মিসেস সুফিয়া বেগম। তিনি শ্যামাঙ্গিনী বর্ণের, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, ওজন প্রায় ৪৫ কেজি, মুখ গোলাকৃতি ও ছোট চুলের অধিকারী। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন।

নিখোঁজের বিষয়ে স্বামী আতিয়ার রহমান সাংবাদিকদের বলেন,“আমার স্ত্রীর মানসিক অবস্থা কিছুটা দুর্বল ছিল। আমরা ধারণা করেছিলাম হয়তো তিনি আত্মীয়ের বাড়িতে গেছেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি থানায় জিডি করেছি— কেউ তার সন্ধান পেলে অনুগ্রহ করে জানাবেন।”

এই বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ, কাউনিয়া থানা, রংপুর বলেন,“আমরা নিখোঁজ গৃহবধূর বিষয়ে খোঁজাখুঁজি করছি এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা রমজান আলী বলেন,“কাউনিয়া থানার পক্ষ থেকে পার্শ্ববর্তী সকল থানায় নিখোঁজ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করছি।”

নিখোঁজ সিমু খাতুনের সন্ধান পেলে কাউনিয়া থানা (রংপুর) অথবা তার স্বামী মোঃ আতিয়ার রহমান (মোবাইল: ০১৭৫৩১৮৬৭৪৬) কিংবা আত্মীয় মোঃ মামুন মিয়া (মোবাইল: ০১৭৬৬৭৯৯৫১২)–এর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd