• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা

কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীকে বিদায় সংবর্ধনা

Reporter Name / ৩১০ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীকে বিদায় সংবর্ধনা

কামরুন তানিয়া:কক্সবাজার থেকে

 

কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত কক্সবাজারর জেলাসহ উপজেলা কমিটির উপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার (কক্সবাজার) জনাব মোঃ জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম-কে বিদায় সংবর্ধনা দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) কক্সবাজার জেলা কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি খোরশেদ আলম। সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, অর্থ সম্পাদক নাছিমা আক্তার, দপ্তর সম্পাদক মোঃ আজিজ উল্লাহ ( আজিজ), প্রচার সম্পাদক রতন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত, মহেশখালী উপজেলা কমিটির সভাপতি হারুনুর রশীদ, , টেকনাফ উপজেলা কমিটির সভাপতি নুরুল হোসাইন, সাধারণ সম্পাদক ফরহাদ উখিয়া উপজেলা কমিটির সভাপতি কামরুন নেছা তানিয়া, রামু উপজেলা সভাপতি কায়সার কায়েদ আলম সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী অতিথির বক্তব্য:
বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী বলেন,

“কক্সবাজারে দায়িত্ব পালনকালে আমি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অগ্রণী। এই জেলায় কাজ করতে গিয়ে যেসব অভিজ্ঞতা অর্জন করেছি, তা আমার পেশাগত জীবনের বড় সম্পদ হয়ে থাকবে। আমি আশা করি ভবিষ্যতেও এ জেলার সাংবাদিক সমাজ সমাজের কল্যাণে কাজ করে যাবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করবে।”

অতিথিবৃন্দ বিদায়ী কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরীর কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার প্রশংসা করেন এবং তাঁর আগামীর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।


More News Of This Category
bdit.com.bd