• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা

উর্বরভূমি বাংলাদেশ এখন সাম্প্রদায়িক-বিদেশি দখলদারদের নিয়ন্ত্রণে’, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ / ৪৮ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

 

‘উর্বরভূমি বাংলাদেশ এখন সাম্প্রদায়িক-বিদেশি দখলদারদের নিয়ন্ত্রণে’, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ বাংলাদেশ ইতিহাসের এক ক্রান্তিকালে পর্যায়ে দাঁড়িয়ে আছে; উর্বরভূমি বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো, সেই দেশ এখন উগ্রপন্থী মব সন্ত্রাসীদের দখলে। সাধারণ মানুষ এখন উগ্রবাদীদের লক্ষ্যবস্তু, সাম্প্রদায়িক গোষ্ঠী এবং সমগ্র দেশ বিদেশি দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও। সাবেক শেখ হাসিনা।খবর আইবিএননিউজ।

গত ২৩শে জানুয়ারি। ২০২৬,শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়ায় ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ’ সংগঠনের এক সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দেশটি স্বাধীন হয়েছিল সেই দেশটি এখন ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। যে উর্বরভূমি বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো, সেই দেশটি এখন রক্তেভেজা। উগ্রপন্থী মব-পরিচালিত সরকারের অধীনে দেশবাসী এখন সহিংসতার শিকার। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং বিদেশি দখলদারদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে দেশ।

স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এক বিশাল কারাগারে পরিণত হয়েছে, পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়, বলেন তিনি।

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, ‘ইউনূস হচ্ছে সরকারী ট্যাক্স ফাঁকি দেওয়া এক ব্যক্তি। ৫ই আগস্ট মেটিক্যুলাস পরিকল্পনার মাধ্যমে জঙ্গিদের সাহায্যে উগ্রবাদী হামলা করে আমাদের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।

এরপর থেকেই ‘দেশে কোন শৃঙ্খলা নেই, লুটপাট, সন্ত্রাস, নারী নির্যাতন, পরিকল্পিত হত্যার ঘটনা বেড়েই চলেছে’ বলে অভিযোগ করেন শেখ হাসিনা।


More News Of This Category
bdit.com.bd