• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চসিকের ৪৬ গাড়ি মেরামতের দরপত্রে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস মাদারীপুরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযো চট্টগ্রাম গণপূর্তে দরপত্র সিন্ডিকেটের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সম্পদ ও বিল পরিশোধ নিয়ে গুরুতর প্রশ্ন মোহাম্মদপুরে সাবলেট বাসায় নারী ও এক বছরের শিশুর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক অনুষ্ঠানে নিহত সাংবাদিক আমিন উল্লাহ স্মরণে বিশেষ দোয়া

Reporter Name / ১৫৪ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক অনুষ্ঠানে নিহত সাংবাদিক আমিন উল্লাহ স্মরণে বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক,উখিয়া

জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা শাখা’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও সম্প্রতি সময়ে কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল বীচ পয়েন্ট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার উখিয়ার বালুখালী’র সংবাদকর্মী মো. আমিন উল্লাহ’র স্মরণে বিশেষ দোয়া’র আয়োজন করা হয়েছে।
১০ সেপ্টেম্বর(বুধবার) বিকেল সাড়ে ৩ টায় উখিয়ারঘাট সিএন্ডবি ডাকবাংলো সংলগ্ন ক্যাফে হাইওয়ে রেস্তোরাঁয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার উখিয়া উপজেলা কমিটির নতুন সভাপতি কামরুন তানিয়া এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উপজেলার নতুন সাধারণ সম্পাদক এমএ সাত্তার আজাদ।এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলম,প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো:ওসমান গণি ইলি।বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন এনজিও সংস্থা হেল্প’র চেয়ারম্যান আবুল কাসেম,উখিয়া প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক শ.ম.গফুর,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সহসভাপতি আবুল কালাম আজাদ,বিএনপি নেতা মাওলানা আজাদ নুরুল হাসান যুক্তিবাদী,জেলা সাংবাদিক নেতা মাহবুব আলম মিনার,শাকুর মাহমুদ চৌধুরী,রতন দাশ,টেকনাফ শাখার সভাপতি নুরুল হোসাইন,
সাধারণ সম্পাদক ফরহাদ রহমান প্রমুখ।আরোও বক্তব্য রাখেন সংগঠনের উখিয়া শাখার শাহজাহান শাহীন, হেলাল উদ্দিন পল্লান,হেলাল উদ্দিন,সিরাজুল হক রাব্বি,এইচ আর ইসলাম,বোরহান উদ্দিন,এমএ রহমান সীমান্ত,সালাহ উদ্দিন,রহিমা আক্তার,মো: খলিল,আজিজুল হক রানা সহ অনেকেই।
আলোচনায় বক্তারা সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় সকল’কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং সংবাদকর্মী আমিন উল্লাহ’কে পরিকল্পিত হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে, প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।।
পরে আমিন উল্লাহ’র স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।সব শেষে রাতের ভোজের আয়োজন করা হয়।


More News Of This Category
bdit.com.bd