• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

আল্লাহর রসুল (স:)কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

আল্লাহর রসুল (স:)কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন

মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম

উত্তর মেখল ও মোজাফ্ফরপুর গ্রামবাসীর যৌথ ব্যবস্থাপনায় পেশওয়ায়ে আহলে সুন্নাত আল্লামা অধ্যক্ষ সৈয়দ নুরুল মোনাওয়ার (রঃ) প্রতিষ্ঠিত ৮ই রবিউল আউয়াল জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সঃ) ও হুজুর কেবলার মাসিক ফাতেহা শরীফ ২সেপ্টেম্বর মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় অনুষ্টিত হয়েছে।
জশনে জুলুসের রেলীটি আল্লামা নুরুল মোনাওয়ার (রঃ) এর মাজার জেয়ারতের মাধ্যমে শুরু করে, আব্দুল গনি সড়ক হয়ে, মোজাফ্ফরপুর সড়ক দিয়ে আল্লামা নজির আহমদ শাহ (র:) এর মাজার জিয়ারত করে চাদগাজী সড়ক হয়ে ইছাপুর রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (র:) সড়ক হয়ে উত্তর মেখল বায়তুল লেকা জামে মসজিদ প্রাঙ্গণে সমবেত হয় এবং আলোচনা, মিলাদ, কিয়াম, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।
এতে মেহমানে আ’লা ছিলেন আওলাদে রাসুল, আওলাদে গাউছুল আজম দস্তগীর, আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়যান আশরাফ আশরাফি আল জিলানী (ম.)। বিশেষ মেহমান ছিলেন হাটহাজারী দরবারের বড় সাহেবজাদা শাহজাদা সৈয়দ আমিনুল হক আলকাদেরী। আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রঃ) ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শাহাজাদা সৈয়দ মোহাম্মদ জুননুরাঈনের সভাপতিত্বে ও মাওলানা লোকমান হাকিমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন গহিরা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মুফতি আল্লামা ইব্রাহিম হানেফী (ম.)। এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মনসুর, মাওলানা খায়েজ আহমদ, রাউজান উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এম এ মতিন, মাওলানা আবু বকর, মোজাফ্ফরপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শফিউল আজম, মাওলানা ইউনুস হেলালী, মাওলানা ইলিয়াস, আব্দুর রহমান কোম্পানি, মোহাম্মদ মহসিন সওদাগর সহ উত্তর মেখল ও মোজাফ্ফরপুরের শত শত আশেকে রসুল এর নারায়ে তকরির নারায়ে রেসালত ধ্বনিতে মুখরিত হয় দরবার প্রাঙ্গণ। বক্তারা বলেন আল্লাহর রাসুল (স:)কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন, যে নেয়ামতের শোকরিয়া আদায় করা কখনো শেষ করা যাবেনা।


More News Of This Category
bdit.com.bd