০৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, সকাল ৮:০০ মিনিট
জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
স্লোগান: জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com
বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী, শিক্ষক ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আবারও বিশ্ববাসীর সামনে দাঁড়িয়েছেন সত্য, ন্যায় ও মানবতার পক্ষে। তিনি এবার অংশ নিয়েছেন সুমুদ ফ্লোটিলা অভিযানে, যা গাজায় অবরুদ্ধ ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর এক প্রতীকী বৈশ্বিক উদ্যোগ।
২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় শহিদুল আলমকে নির্মমভাবে দমন করেছিল তৎকালীন স্বৈরশাসক সরকার। অভিযোগ আনা হয়েছিল, তিনি নাকি “উস্কানিমূলক মিথ্যা প্রচার” করেছেন। এ অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে তাঁকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়। পরবর্তীতে দীর্ঘ ১০৭ দিন কারাভোগের পর ২০১৮ সালের ২০ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।
কিন্তু দমন–পীড়ন কিংবা কারাবাস কোনোটিই তাঁর মানবিক অবস্থানকে দমাতে পারেনি। বরং তিনি আজ আরও দৃঢ় কণ্ঠে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে শহিদুল আলম শুধু বাংলাদেশের মানুষের প্রতিনিধি নন, বরং তিনি হয়ে উঠেছেন বিশ্বজনীন ন্যায় ও সত্যের দূত।
বাংলাদেশের তরুণ সমাজ থেকে শুরু করে সাধারণ জনগণ—সবাই আজ গর্বিত যে শহিদুল আলম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে মানবতার কণ্ঠস্বর তুলে ধরছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উদ্দেশ্য করে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।
মন থেকে সেলুট হে বীর শহিদুল আলম—
আপনি আমাদের গর্ব, আমাদের প্রেরণা।