১৩ অক্টোবর ২০২৫ | ২২:৪৫
জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ, জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com
বিনোদন জগতে নতুন আলোচনার জন্ম দিলেন সানভিস বাই তনি। বহুদিন ধরে যাঁর নাম ঘুরপাক খাচ্ছিল ব্যক্তিগত সম্পর্ক ও গোপন প্রেমের খবরে, অবশেষে তিনি বিয়ে করেছেন এমন একজন ব্যক্তিকে, যিনি ইতিমধ্যেই দুই সন্তানের জনক।
এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন— “আরেকটা মেয়ের সাজানো সংসার শেষ!” কেউ কেউ আবার মন্তব্য করেছেন— “ভালোবাসার নামে ভাঙচুর নয়, দায়িত্বশীলতা দরকার।”
ঘটনাটিকে ঘিরে চলছে নানান আলোচনা ও সমালোচনা। অনেকে সানভিসের ব্যক্তিগত জীবনের স্বাধীনতাকে শ্রদ্ধা জানালেও, অনেকে প্রশ্ন তুলেছেন— অন্য কারও সংসার ভেঙে নিজের সুখের রাজ্য গড়া কতটা নৈতিক?
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তনি ও ওই ব্যক্তির সম্পর্ক দীর্ঘদিনের। তারা একসঙ্গে একাধিক সামাজিক অনুষ্ঠানে দেখা গেছেন। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এই সম্পর্ক আনুষ্ঠানিক রূপ নিলো বিয়ের মাধ্যমে।
বিনোদন মহলে এখন প্রশ্ন— এই সিদ্ধান্ত কি ভালোবাসার জয়, না আরেকটি ভাঙা বিশ্বাসের গল্প?
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com