• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

নেপালে আজব অভ্যুত্থান: ছাত্রদের শান্তিপূর্ণ অবস্থান নিয়ে ব্যঙ্গাত্মক স্ট্যাটাসে সারাহ খান

Reporter Name / ২০৮ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

নেপালে আজব অভ্যুত্থান: ছাত্রদের শান্তিপূর্ণ অবস্থান নিয়ে ব্যঙ্গাত্মক স্ট্যাটাসে সারাহ খান

নেপালে ছাত্রদের নেতৃত্বে সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তরকে ঘিরে বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যমকর্মী সারাহ খান নিজের ফেসবুক ওয়ালে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দিয়েছেন। তার বক্তব্যে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার চিরচেনা অভ্যুত্থান সংস্কৃতি বনাম নেপালের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের এক ব্যতিক্রমী ছবি।

সারাহ খানের ভাষায়, “ধুর! এ কেমন আজব অভ্যুত্থান রে বাবা! ছাত্ররা উপদেষ্টা হলো না, রাজনৈতিক দল বানালো না—চুপচাপ ক্লাসে ঢুকে গেল।” তিনি বিদ্রূপ করে উল্লেখ করেন, সাধারণত অভ্যুত্থানের সময় সচিবালয়, আদালত, মিডিয়া অফিস দখল, চেয়ার-টেবিল ভাঙচুর, কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে গণপিটুনি দেওয়ার মতো কর্মকাণ্ড দেখা যায়। কিন্তু নেপালের ছাত্র আন্দোলনে এসবের কিছুই ঘটেনি।

তিনি আরও লেখেন, কোনো “সেপ্টেম্বর কোটা” চালু হয়নি, চাকরি ছিনতাই হয়নি, এমনকি “সেপ্টেম্বর জাদুঘর”ও তৈরি হয়নি। সাধারণত রাজনৈতিক আন্দোলনের পর ক্ষমতার ভাগাভাগি বা লুটপাট দেখা যায়, কিন্তু নেপালের ছাত্ররা উল্টো জাতির কাছে ধ্বংসযজ্ঞের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে এবং দ্রুত ছয় মাসের মধ্যে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি তুলেছে।

সারাহ খান কৌতুক করে মন্তব্য করেন, “অভ্যুত্থানের ইজ্জতই নেপালি জেন-জি রা মাটি করে দিলো… 🤦‍♂️ ধ্যাত, তোদের ক্ষমা নাই ফ্রম বাংলাদেশ জেনজী।”

বিশ্লেষকরা বলছেন, নেপালের এই শান্তিপূর্ণ রূপান্তর আসলে নতুন প্রজন্মের পরিণত রাজনৈতিক সংস্কৃতি এবং অহিংস পথের প্রতি আস্থার প্রতিফলন। অন্যদিকে বাংলাদেশের মতো রাষ্ট্রে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা মানুষকে আন্দোলন মানেই সহিংসতা, দখলদারি বা ভাগাভাগির চিত্রের সঙ্গে অভ্যস্ত করেছে।

সারাহ খানের এই ব্যঙ্গাত্মক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে তির্যক হাস্যরস হিসেবে নিয়েছেন, কেউবা এটিকে নতুন প্রজন্মের জন্য ইতিবাচক শিক্ষা হিসেবে দেখছেন।


More News Of This Category
bdit.com.bd