• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

মাদক কারবারিদের হা’ম’লা’র শিকার যুগান্তরের নারী সাংবাদিক আখিনুর আক্তার: দেশে সাংবাদিক নিরাপত্তাহীনতায়, সাধারণ মানুষের ভবিষ্যৎ কোথায়?

Reporter Name / ১৯৮ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

মাদক কারবারিদের হা’ম’লা’র শিকার যুগান্তরের নারী সাংবাদিক আখিনুর আক্তার: দেশে সাংবাদিক নিরাপত্তাহীনতায়, সাধারণ মানুষের ভবিষ্যৎ কোথায়?

 

অনলাইন ডেস্ক :কুমিল্লার দেবিদ্বার থানার রাজমেহর গ্রামে মাদক কারবারিদের হাতে হা’ম’লা’র শিকার হয়েছেন জাতীয় দৈনিক যুগান্তরের সাহসী নারী সাংবাদিক আখিনুর আক্তার। ঘটনাটি ঘটে তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে স্থানীয় মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেওয়ার পর। এর জেরে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা তার উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিকদের রক্ত-ঘামে গড়া স্বাধীন দেশে আজ ভয়ংকর প্রশ্ন

স্বাধীনতার রক্তস্নাত ইতিহাসের মাটিতে সাংবাদিকরা আজও রক্ত ঝরাচ্ছেন সত্য বলার কারণে। ছাত্র-জনতার চেতনার আন্দোলনে যারা জীবন দিয়ে গণতন্ত্র রক্ষা করেছেন, তাদের স্বপ্ন আজও ধুলিসাৎ। সাংবাদিক সমাজ আজ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। আখিনুর আক্তারের উপর এই নৃশংস হামলা শুধু একজন সাংবাদিকের নয়, গোটা জাতির নিরাপত্তা ও ন্যায়বিচারের উপর আঘাত। সাধারণ মানুষের প্রশ্ন—যদি সাংবাদিকরাই নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষ যাবে কোথায়?

স্থানীয় প্রতিক্রিয়া ও প্রতিবাদ

এ ঘটনার পর স্থানীয় জনসাধারণ ও সহকর্মী সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা স্পষ্টভাবে বলেছেন—মাদক কারবারিদের প্রশ্রয় দিয়ে সমাজকে ধ্বংস হতে দেওয়া যাবে না।

আমাদের অবস্থান

দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ পরিবার থেকে আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিক আখিনুর আক্তারের প্রতি সংহতি প্রকাশ করছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি—অতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ ন্যায়বিচারহীন সমাজে স্বাধীনতা টেকসই হয় না।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com


More News Of This Category
bdit.com.bd