• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
নুর ইসলাম নোবেল, রংপুর ব্যুরো চিফ:গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে (৩৮) প্রকাশ্যে জবাই করে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে সন্ত্রাসী কায়দায় রাস্তার পাশে ফেলে ইট দিয়ে পা থেঁতলে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব মানববন্ধন ও সমাবেশ পালন করেছে।

শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে গঙ্গাচড়া জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা প্ল্যাকার্ড হাতে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে অবস্থান নেন।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা, হুমকি ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা


More News Of This Category
bdit.com.bd