• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

জুলাই ঘোষণাপত্রে গণমাধ্যমের অবদান উপেক্ষিত: গঠনমূলক প্রতিবাদ সাংবাদিক শাহজাহান বাশারের

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

তারিখ: ৫ আগস্ট ২০২৫
রিপোর্ট: জনতার কণ্ঠস্বর ডেস্ক

জুলাই ঘোষণাপত্রে গণমাধ্যমের অবদান উপেক্ষিত: গঠনমূলক প্রতিবাদ সাংবাদিক শাহজাহান বাশারের­

‘জুলাই গণঅভ্যুত্থান ও ঐতিহাসিক ঘোষণা’ উপলক্ষে আয়োজিত জাতীয় কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও গণতন্ত্রকামী অ্যাকটিভিস্টদের দীর্ঘদিনের অবদান উপেক্ষিত রয়ে গেছে—এমন মন্তব্য করে গঠনমূলক প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোঃ শাহজাহান বাশার।

তিনি বলেন, “গণমাধ্যমের কারণেই জাতি ইতিহাসের সত্য জানতে পেরেছে। অথচ আজকের ঘোষণায় সাংবাদিকদের প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি—এটি দুঃখজনক এবং অনুচিত।”

শাহজাহান বাশার আরও বলেন, “একজন ক্ষুদ্র গণমাধ্যমকর্মী হিসেবে আমি এই স্বীকৃতির অভাবকে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করছি। আশা করি ভবিষ্যতে এই ভুল সংশোধিত হবে।”

তিনি উল্লেখ করেন, “প্রবাসে অবস্থানকারী অনেক সাংবাদিক ও মানবাধিকারকর্মী আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন, সত্য প্রচার করেছেন, অথচ তাঁদের ভূমিকা আজ উপেক্ষিত। গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা না জানানো একটি ঐতিহাসিক ভুল।”

মোঃ শাহজাহান বাশার বর্তমানে সাংবাদিক ও কলামিস্ট হিসেবে কর্মরত আছেন দৈনিক মানবাধিকার প্রতিদিন, দৈনিক সরেজমিন, দৈনিক যুগান্তর বাংলাদেশ, ANB24net.com ও DailyNewsBangla24.com-এ।


More News Of This Category
bdit.com.bd