নীলফামারীতে রিপোর্টার্স ইউনিটির সভাপতির ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি
আব্দুস সালাম, নীলফামারী
নীলফামারীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গণমাধ্যমকর্মীরা। দৈনিক আলোকিত বাংলাদেশ–এর জেলা প্রতিনিধি এবং জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্–এর ওপর বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকরা শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতীকী কলম বিরতি পালন করেন।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আল আমিন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন:
বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। তারা অবিলম্বে দায়েরকৃত মামলাটি রেকর্ডভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও বহুল আলোচিত চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার আহ্বান জানান।
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকি। তারা এ ঘটনার বিরুদ্ধে সারাদেশে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।
উল্লেখ্য, সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি এক দল দুর্বৃত্তের দ্বারা হামলার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে নীলফামারীর সাংবাদিক মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে।
সাংবাদিক সমাজ ঘোষণা দিয়েছে—
“কলম রক্তে ভিজলেও সত্যের কথা থেমে যাবে না।”