• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

শার্শার উলাশীতে বিএনপির জরুরি কর্মী সমাবেশ: “আমরা সবাই তারেক রহমানের লোক”

Reporter Name / ৪১৬ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 


শার্শার উলাশীতে বিএনপির জরুরি কর্মী সমাবেশ: “আমরা সবাই তারেক রহমানের লোক”

১৯জুলাই ২০২৫

যশোর, শার্শা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) বিকেলে শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, মফিকুল হাসান তৃপ্তি, উপদেষ্টা খায়রুজ্জামান মধু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, এবং সাংগঠনিক সম্পাদক-১ আশরাফুল আলম বাবু।

এছাড়াও কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজউদ্দীন, প্রভাষক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগরসহ উলাশী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বক্তব্যে ছিল ঐক্যের বার্তা ও ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা

বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও দেশের ভবিষ্যৎ রক্ষায় বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আজ আর কোনো বিভক্তির সময় নেই। আগামী নির্বাচনই আমাদের জন্য চূড়ান্ত লড়াই। এই লড়াইয়ে বিজয়ের বিকল্প নেই।”

তারা আরও বলেন,

“আমরা সবাই তারেক রহমানের লোক। ধানের শীষ প্রতীক যাকে দিবে, আমরা সবাই একসঙ্গে তার জন্য মাঠে কাজ করবো ইনশাআল্লাহ।”

বক্তব্যে তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য প্রকাশ করে নেতাকর্মীরা বলেন, এখন সময় ভেদাভেদ ভুলে বিএনপিকে ক্ষমতায় ফিরিয়ে আনার।

রাজনৈতিক বার্তা: মাঠে বিএনপি সক্রিয়, ঐক্যই শক্তি

এই জরুরি কর্মী সমাবেশে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে—শার্শার তৃণমূল বিএনপি নতুন করে সংগঠিত হচ্ছে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ত রেখে তারা আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, “ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই—এই বার্তা নিয়েই আমরা ঘরে ঘরে পৌঁছাবো।”


 


More News Of This Category
bdit.com.bd