• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

ফেসবুকে ট্রল করায় এনসিপি-কে কেন্দ্র করে দিনাজপুরের এএসপি প্রত্যাহার

Reporter Name / ৩৩১ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

১৭ জুলাই ২০২৫

রিপোর্ট : বাংলাদেশ প্রথম সংবাদ

ফেসবুকে ট্রল করায় এনসিপি-কে কেন্দ্র করে দিনাজপুরের এএসপি প্রত্যাহার

গোপালগঞ্জে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করার অভিযোগ উঠেছে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমানের বিরুদ্ধে।

বিষয়টি ঘিরে দলে ও প্রশাসনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এনসিপি নেতাকর্মীরা অভিযুক্ত এএসপির বিরুদ্ধে দলীয় নেতাদের হেয় প্রতিপন্ন করার অভিযোগ তুলে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ঘটনার পরিপ্রেক্ষিতে মোসফেকুর রহমানকে তাৎক্ষণিকভাবে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এনসিপি নেতারা বিষয়টিকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ বলে আখ্যায়িত করে বলেন, দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ অনভিপ্রেত এবং দুঃখজনক।

তবে মোসফেকুর রহমান নিজে এ বিষয়ে এখনো গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে রাজনৈতিক আলোচনার পাশাপাশি অনলাইনেও ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছিল। এমন পরিস্থিতিতে একজন সরকারি কর্মকর্তার প্রকাশ্য ট্রল প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মত বিশ্লেষকদের।

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখা আবশ্যক—এই বার্তাই যেন বারবার ফিরে আসছে এই ঘটনাপরম্পরায়।


More News Of This Category
bdit.com.bd