• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Bangla Edition”-এর যাত্রায় প্রবাসী সাংবাদিক Elias Hossain-এর নেতৃত্বে নতুন প্রত্যাশা

Reporter Name / ৬১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

Bangla Edition”-এর যাত্রায় প্রবাসী সাংবাদিক Elias Hossain-এর নেতৃত্বে নতুন প্রত্যাশা

বিশেষ প্রতিনিধি:
বাংলা গণমাধ্যম জগতে নতুন এক দিগন্তের সূচনা হলো। প্রবাসী সাংবাদিক Elias Hossain-এর সম্পাদনায় যাত্রা শুরু করলো মাল্টিমিডিয়া নিউজপোর্টাল Bangla Edition। সত্য, সাহস ও সাংবাদিকতার নতুন মানদণ্ড স্থাপনের লক্ষ্যে তৈরি এই প্ল্যাটফর্মকে ঘিরে ইতিমধ্যেই দেশে-বিদেশে গণমাধ্যমপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

বাংলা Edition একাধারে জাতীয় ও আন্তর্জাতিক খবর, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, মানবাধিকার ও প্রবাসীদের কথা তুলে ধরবে নির্ভীক কণ্ঠে। দীর্ঘদিন প্রবাসে থেকেই সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সোচ্চার Elias Hossain এবার একটি পরিপূর্ণ মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সেই প্রয়াসকে আরও সুসংগঠিত করলেন।

নতুন এই উদ্যোগ সম্পর্কে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়—
“প্রবাসী সাংবাদিক Elias Hossain ভাই‌য়ের সম্পাদনায় মা‌ল্টি‌মি‌ডিয়া নিউজ‌পোর্টাল Bangla Edition এর জন‌্য শুভ কামনা রই‌লো। সত্য ও ন্যায়ের পথে থেকে সংবাদ পরিবেশনার সাহসী পদক্ষেপ হয়ে উঠুক এই প্ল্যাটফর্ম।”

বহু তরুণ ও পেশাদার সাংবাদিক ইতোমধ্যেই Bangla Edition-এর সঙ্গে যুক্ত হয়েছেন। বিভিন্ন বিভাগে রিপোর্টার ও সম্পাদক নিয়োগের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে একটি পেশাদার এবং দায়িত্বশীল টিম, যারা দেশ ও প্রবাসের সব গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভাষায়।

আগামী দিনগুলোতে Bangla Edition যেন হয়ে ওঠে সাধারণ মানুষের কণ্ঠস্বর, প্রবাসীদের হৃদয়ের কথা এবং সত্যের নির্ভরযোগ্য ঠিকানা—এই প্রত্যাশাই সকলের।


More News Of This Category
bdit.com.bd