• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

নীলফামারীতে নারী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name / ১৯৮ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 


নীলফামারীতে নারী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

আব্দুস সালাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে নারী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর সন্ত্রাসী হামলা ও হেনস্তার প্রতিবাদে জেলা রিপোর্টার্স ইউনিটি ও নীলফামারী সাংবাদিক সমাজ এক বিশাল মানববন্ধনের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে অভিযুক্ত চেয়ারম্যান আমিনুর রহমান, শ্যামল রায় ও চন্দন রায়কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

১৬ জুলাই (বুধবার) সকাল ১১টায় নীলফামারী চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে ব্যানার ধরে দাঁড়িয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানান। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আব্দুস সালাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন। আরও বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল, হেদায়েতুল সুজন, মানিক মণ্ডলসহ আরও অনেকে।

ঘটনার পেছনের বিবরণ

৮ জুলাই (মঙ্গলবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের জংগলী পাড়ায় যান একটি বাল্যবিবাহ ঠেকাতে। তবে ঘটনাস্থলে পৌঁছে জানা যায়, মেয়েটি সাবালিকা হলেও তাকে জোরপূর্বক এক ছেলের বাড়িতে রাখতে চাচ্ছিল একটি পক্ষ। সাংবাদিক স্বর্ণালি বিষয়টি চেয়ারম্যান আমিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানাকে অবহিত করেন।

এ সময় মেয়েটিকে স্থানীয় জগদীশ মেম্বারের বাড়িতে নিরাপদে রাখার চেষ্টা চলছিল। কিন্তু চেয়ারম্যান আমিনুর রহমানের নির্দেশে স্থানীয় শ্যামল রায় ও চন্দন রায় সাংবাদিক স্বর্ণালি ও তার স্বামীকে মারধর করে। তারা স্বর্ণালির হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং মাটিতে ফেলে দেয়।

নারী সাংবাদিকদের অস্তিত্ব সংকটে সাংবাদিক সমাজ

মানববন্ধনে বক্তারা বলেন, “নীলফামারীতে নারী সাংবাদিক বলতে কার্যত স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ ছাড়া কেউ নেই। যদি আজ তার ওপর হামলাকারীরা বিচারের আওতায় না আসে, তাহলে সাংবাদিকতা পেশায় নারীর অংশগ্রহণ আরও সংকুচিত হয়ে পড়বে।”

ডোমারে আলাদা প্রতিবাদ কর্মসূচি

ঘটনার প্রতিবাদে ডোমার উপজেলা রিপোর্টার্স ইউনিটিও আলাদা মানববন্ধনের আয়োজন করে। উপজেলা চত্বরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ডোমার প্রেসক্লাব সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ। তিনি বলেন, “চেয়ারম্যান আমিনুর রহমান সরকারের ছত্রছায়ায় দুর্নীতি ও নারী নির্যাতনের আশ্রয় নিচ্ছেন। তাকে এবং তার সাঙ্গপাঙ্গদের দ্রুত গ্রেফতার করতে হবে।”

সাংবাদিক সমাজের দাবি

  • অভিযুক্ত চেয়ারম্যান আমিনুর রহমানের অপসারণ
  • হামলাকারী শ্যামল রায় ও চন্দন রায়কে আইনের আওতায় আনা
  • সাংবাদিক স্বর্ণালিকে নিরাপত্তা প্রদান
  • জেলা প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি নিরব থাকে, তবে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
এই ঘটনার মাধ্যমে নারী সাংবাদিকদের প্রতি বিদ্যমান বৈষম্য ও ঝুঁকিপূর্ণ পরিবেশ আবারও সামনে চলে আসে।


More News Of This Category
bdit.com.bd