• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফ, সম্পাদক মনিরুজ্জামান

Reporter Name / ৭৩২ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

 

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফ, সম্পাদক মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৪ জুলাই, শুক্রবার রাত ৯টায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি এস.এম. মনিরুজ্জামান।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান মানিক।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সৃষ্টি নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক ও সোনাহাট মহাবিদ্যালয়ের প্রভাষক সাংবাদিক মোখলেছুর রহমান। তাঁর সুপরিকল্পিত তত্ত্বাবধানে নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সভাপতি আরিফুল ইসলাম জয় বলেন,
“আমি কৃতজ্ঞতা জানাই ইউনিটির সকল সহকর্মীদের, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। ভিন্নমতের মধ্যেও সহমতের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে— তা ভূরুঙ্গামারীর সাংবাদিকতার জন্য একটি ইতিবাচক বার্তা। ঐক্য, পেশাদারিত্ব ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম লক্ষ্য।”

তিনি আরও বলেন,
“খুব শিগগিরই নির্বাচিতদের নিয়ে একটি সভা ডাকা হবে এবং সবার মতামতের ভিত্তিতে রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”
উল্লেখ্য, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি দীর্ঘদিন ধরে উপজেলার গণমাধ্যমকর্মীদের একটি ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে কাজ করে আসছে। এই সংগঠন নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, পেশাগত উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে।


More News Of This Category
bdit.com.bd