• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

বিসিবিতে ‘শিশু উপদেষ্টার’ ছায়া রাজত্ব — নিয়োগে স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

Reporter Name / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 


জুলাই ২০২৫

নাজমুস সাকিব 


বিসিবিতে ‘শিশু উপদেষ্টার’ ছায়া রাজত্ব — নিয়োগে স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সুপারিশেই নিয়োগ পেলেন অন্তত তিন ঘনিষ্ঠ – কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বালাই নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমানে চরম বিতর্কের মুখে। একের পর এক অস্বচ্ছ ও নিয়মবহির্ভূত নিয়োগে অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক বিতর্কিত নাম—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি বিভিন্ন মহলে ‘শিশু উপদেষ্টা’ হিসেবেই অধিক পরিচিত।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই বিসিবির লজিস্টিকস ও প্রটোকল বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ পেয়েছেন জিহাদুর রহমান সোহান নামে এক ব্যক্তি। আরও বিস্ময়কর বিষয় হলো, মাত্র কয়েক মাস কাজ করেই তার চাকরি পার্মানেন্ট করে দেওয়া হয়েছে, যা বিসিবির প্রচলিত নিয়োগ নীতিমালার পরিপন্থী।

এছাড়াও, গেম ডেভেলপমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ পেয়েছেন আশিক জামান, যিনি এই পদের জন্য কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা রাখেন না বলে অভিযোগ রয়েছে। তবুও শুধুমাত্র আসিফ মাহমুদের সুপারিশেই তাকে নিয়োগ দেওয়া হয়।

আরও একটি গুরুত্বপূর্ণ পদ—লজিস্টিকস ও প্রটোকল বিভাগের আরেকটি এক্সিকিউটিভ পদে নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম আকাশ। বিসিবি সূত্র জানায়, এই নিয়োগের পেছনে প্রধান ভূমিকা রেখেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, যার ব্যক্তিগত অনুরোধে আবারও অনুমোদন দিয়েছেন আসিফ মাহমুদ।

🧩 প্রশ্ন উঠছে—এই নিয়োগ কি বিসিবির, নাকি ব্যক্তিগত ফেভারের বেসরকারি প্রকল্প?

বর্তমান বাস্তবতায় বিসিবির চাকরিগুলো তরুণ প্রার্থীদের জন্য একটি স্বপ্নের মতো। অথচ সেখানে কোনো বিজ্ঞপ্তি ছাড়া, নিয়োগ বোর্ড গঠন ছাড়া এবং মেধাভিত্তিক প্রতিযোগিতা ছাড়াই পদ ভাগ হয়ে যাচ্ছে পরিচিতজনদের মধ্যে।

এ নিয়ে বিসিবির ভেতরে অসন্তোষ দানা বাঁধলেও, কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। একাধিক কর্মকর্তা মনে করছেন, বিসিবি এখন ‘যোগ্যতা নয়, সম্পর্কই শেষ কথা’—এই চর্চার কালো অধ্যায়ে ঢুকে পড়েছে

সম্পাদকীয় পর্যবেক্ষণ:

বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি গভীর উদ্বেগের বিষয়। যখন মাঠে ব্যর্থতা নিয়ে ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তখন বোর্ডের ভেতরের এই ‘সুপারিশ সংস্কৃতি’ অনায়াসে পার পেয়ে যায়। বিসিবিকে একটি স্বাধীন, স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।


 অনুসন্ধানে রয়েছে বিসিবিতে এমন আরও বেশ কিছু বিতর্কিত নিয়োগের তথ্য। আগামীতে ধারাবাহিকভাবে সেগুলো প্রকাশ করা হবে।


ছবি ব্যাখ্যা:


– প্রথম কার্টুন ছবিতে বোঝানো হয়েছে, কীভাবে ব্যক্তিগত আগ্রাসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন একরকম গিলে ফেলা হচ্ছে।
– দ্বিতীয় ছবিটি নিয়ে বিসিবির নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ আরও শক্তিশালী হয়েছে, যেখানে অভিযুক্তদের দেখা যাচ্ছে একই ফ্রেমে।


More News Of This Category
bdit.com.bd