• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

সাত (০৭) বছরের শিশু কন্যা মেঘনা কে তার পরিবারের নিকট ফিরিয়ে দিল শাজাহানপুর থানা পুলিশ

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

সাত (০৭) বছরের শিশু কন্যা মেঘনা কে তার পরিবারের নিকট ফিরিয়ে দিল শাজাহানপুর থানা পুলিশ

অনলাইন ডেস্ক রিপোর্ট :বইয়ের পাতায় লেখা বিদ্যালয়ের শিক্ষকের মোবাইল নাম্বারের সূত্র ধরে হারিয়ে যাওয়া সাত (০৭) বছরের শিশু কন্যা মেঘনা কে তার পরিবারের নিকট ফিরিয়ে দিল শাজাহানপুর থানা পুলিশ।

অদ্য ইং ২১/০৬/২০২৫ তারিখে,ঢাকা থেকে রংপুর গামী এস কে স্পেশাল পরিবহনে চড়ে সাত বছরের শিশু কন্যা মেঘনাকে নিয়ে তার পিতা মোহাম্মদ মিরু (৩৫),নিজ বাড়ি সিরাজগঞ্জ জেলার শাজাদপুর যাচ্ছিলেন, যমুনা সেতুর পূর্ব প্রান্তের কিছু আগে বাসটি থামার পর, মিরু মিয়া তার কন্যাকে বাসে বসে রেখে, প্রকৃতির ডাকে সাড়া দিতে যান, ইতোমধ্যেই বাসটি তার পিতাকে ছেড়েই রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে, বাসের সুপারভাইজার শিশু মেঘনাকে শাজাহানপুর থানার ডিউটি অফিসারের নিকট জমা দিয়ে যান, মেঘনার কাছে থাকা ব্যাগের ভিতর রাখা তার পড়ার বই খুঁজে, বইয়ের পাতায় তার বিদ্যালয়ের শিক্ষকের একটি মোবাইল নাম্বার পান শাজাহানপুর থানার ডিউটি অফিসার এসআই তহুরা বেগম।
উক্ত নাম্বারের সূত্র ধরে শিক্ষকের সাথে যোগাযোগ করা হইলে, উক্ত শিক্ষক তার পরিবার কে খবর দেয়, এদিকে মেঘনার পিতা, বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে একেবারেই হয়রান হয়ে যান।

পরিবারের মাধ্যমে অবগত হয়ে মেঘনার পিতা শাজাহানপুর থানায় আসিলে, যাচাই-বাছাই অন্তে শিশু মেঘনাকে তার পিতার নিকট হস্তান্তর করা হয়।
#bogranews #Bogra


More News Of This Category
bdit.com.bd