• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

 

এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, হলফনামায় তথ্য গোপন ও দুর্নীতির অভিযোগ
শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন, দুদকের চার মামলার তথ্য তুলে সংবাদ সম্মেলন; নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাইদুর রহমানের

নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী লালন, সাধারণ মানুষের ওপর নির্যাতন, হলফনামায় তথ্য জালিয়াতি এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।

রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন, এমপি মাজেদ বাবু এলাকায় সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। অন্যায়ের প্রতিবাদ করায় তাকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ এবং মিথ্যা মামলায় হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ সময় ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় সংসদ সদস্যের শিক্ষাগত যোগ্যতার তথ্যে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেন সাইদুর রহমান। নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষকে সন্ত্রাসের হাত থেকে রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বিএসসি ইন কম্পিউটার সায়েন্স’ উল্লেখ করেন। আবার ২০২৬ সালে তার হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘এমবিএ’ দেওয়া হয়েছে।

দেশের একজন সচেতন নাগরিক ও অত্র এলাকার একজন সন্তান হিসেবে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহের সৃষ্টি হলে আমি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রদর্শিত তার হলফনামার কপি সংগ্রহ করি। প্রশ্ন হচ্ছে যে, একজন ব্যক্তি যিনি ১৯৯৬ সালে এইচএসসি পাশ করে ২০০৮ সাল পর্যন্ত এইচএসসি পাশই
ছিলেন, সেই তিনি ২০১৮ সালে এসে কীভাবে ও কোথা থেকে ‘ইঞ্জিনিয়ার’ বনে গেলেন সে বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে বলেই আমি মনে করি। যারই ফলশ্রুতিতে আমি তার হলফনামায় প্রদত্ত শিক্ষাগত
যোগ্যতার সকল সনদের কপি চেয়ে ২০০৯সালে প্রণীত তথ্য অধিকার আইনের বলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে নির্দিষ্ট ফরমে আবেদন করি।

পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক সিদ্দিকীর সঙ্গে যোগসাজশে
বিমানবন্দরের টার্মিনাল নিয়ে চার হাজার কোটি টাকা দুর্নীতি ও প্রতারণার দায়ে এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চারটি মামলা রয়েছে। মামলার নম্বরগুলো হচ্ছে যথাক্রমে-
৮২/২০২৫, ৮৩/২০২৫, ৮৪/২০২৫ এবং ৮৫/২০২৫

উল্লেখ্য যে, এমপি মাজেদ বাবুর কোম্পানীর নাম
হচ্ছে ‘অ্যারোনেস ইন্টারন্যাশনাল।’ বিমানবন্দরের উন্নয়ন ও কাজের নামে হাজার হাজার কোটি টাকা
লুটপাট ও অর্থ আত্মসাতের কারণে তারিক সিদ্দিকী, বিমানের তৎকালীন চেয়ারম্যান ও এমপি মাজেদ বাবু সহ অন্যান্যদের বিরুদ্ধে দুদকের দায়েরকৃত মামলাগুলো বর্তমানে ঢাকার বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ফলে জনমনে প্রশ্ন জেগেছে যে, এতোবড় একজন দুর্নীতিবাজ ও আন্তর্জাতিক পর্যায়ের মাফিয়া বিএনপির মতো একটি জনপ্রিয় দল থেকে কীভাবে মনোনয়ন পেল। উল্লেখ্য যে,সমগ্র দেশের মধ্যে ঈশ্বরগঞ্জ
উপজেলায় মাদক ও ক্যাসিনো ব্যবসায়ী সবচেয়ে বেশী। বাংলাদেশে ক্যাসিনোর যিনি প্রধান সাজ্জাদুর রহমান
ওরফে পলাশ, পিতা- শাহজালাল (সাবেক চেয়ারম্যান, বরহিত ইউনিয়ন) তিনি এমপি মাজেদ বাবুর খাস
লোক। তিনি দুবাই থেকে দেশের সকল ক্যাসিনো গুলো নিয়ন্ত্রন করেন। এমনকি বিগত ২৩/১০/২৬ ইং তারিখে ঈশ্বরগঞ্জ উপজেলাধীন ৩নং সরিষা ইউনিয়নের সরিষা গ্রামে অত্র উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-
সাধারণ সম্পাদক চারটি মাদক-ক্যাসিনো মামলার আসামী রিয়াদুল আলম শাহীনকে পুলিশ গ্রেফতার
করলে পরে এমপি মাজেদ বাবুর একান্ত কাছের লোক সরিষা ইউনিয়ন বিএনপির প্রভাবশালী যুগ্ম-আহ্বায়ক
এমদাদুল্লাহ খান জামান তার লোকজনকে নিয়ে আটককৃত রিয়াদুল আলম শাহীনকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনেন যা বাংলাদেশের সকল মিডিয়াতে প্রচারিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি এবং উপজেলা বিএনপির সদস্য-সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সন্ত্রাসী বাহিনী ঈশ্বরগঞ্জের মানুষকে জিম্মি করে মাদক, ক্যাসিনো,দরবার
বাণিজ্য এবং উপজেলায় খাল খনন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আনা হয় সংবাদ সম্মেলনে।

সাইদুর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন ও প্রধান মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


More News Of This Category
bdit.com.bd