তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রতিবেদক: মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শামসুল ইসলাম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক কাজী শাহেদ ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য হিসেবে সিনিয়র সাংবাদিক জাবিদ অপু, দৈনিক রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী এবং সচিব তোফায়েল হোসেন ছন্দ উপস্থিত ছিলেন।
ভোট পর্যবেক্ষণে অংশ নেন রাজশাহী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানি, মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু প্রমুখ।
এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন আলাউদ্দিন মন্ডল ও শেখ রহমতুল্লাহ, সহ সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন। নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন আকতার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান।