• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

নরসিংদী জেলা বিএনপির ন্যায়, আদর্শ ও নেতৃত্বের প্রতীক: সহ-সভাপতি হারুন অর রশিদ

Reporter Name / ২০৬ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

১৩ জুলাই ২০২৫

নরসিংদী জেলা বিএনপির ন্যায়, আদর্শ ও নেতৃত্বের প্রতীক: সহ-সভাপতি হারুন অর রশিদ

নরসিংদী প্রতিনিধি: মোঃ তালাত মাহামুদ

নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সহ-সভাপতি জননেতা হারুন অর রশিদ রাজনীতির মঞ্চে এক ব্যতিক্রমী নাম। তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন—তিনি ন্যায়বিচার, সততা, আদর্শ এবং মানবিক মূল্যবোধের জীবন্ত প্রতিচ্ছবি। রাজনীতিতে তার পদার্পণ কোনো ক্ষমতার মোহে নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর এক অঙ্গীকারপূর্ণ অভিযাত্রা।

২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। নরসিংদী শহরের হাজিপুর, চিনিশপুর, শিলমান্দী ও চরাঞ্চলের সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি নিজ হাতে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতদিন পরিশ্রম করেছেন, নিজ দেহে অনিশ্চয়তা ও উত্তেজনার ঝুঁকি নিয়ে। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন—মানবিকতা তার রাজনীতির কেন্দ্রবিন্দু।

নরসিংদী বাজার যখন লুটপাট ও অগ্নিসংযোগের হুমকির মুখে, তখন প্রতিরোধের অন্যতম পুরোধা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হারুন অর রশিদ। তার দৃঢ়তা ও সাংগঠনিক দূরদর্শিতার কারণে অনেক অনাকাঙ্ক্ষিত সংঘাত প্রতিহত হয়েছে। শুধু রাজপথেই নয়, দলীয় রাজনীতির অন্দরেও তিনি দেখিয়েছেন ঐক্যবদ্ধ নেতৃত্বের দৃষ্টান্ত। ভেতরের বিভেদ ভুলিয়ে তিনি গড়েছেন একটি সুসংগঠিত ও গতিশীল জেলা বিএনপি।

হারুন অর রশিদ রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন একটি ঐতিহ্যের ভিতর দিয়ে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দৃঢ় আস্থাশীল, এবং এই আদর্শকে ধারণ করেন মননে ও কর্মে। তার রক্তে বইছে ত্যাগ ও সংগ্রামের উত্তরাধিকার—তিনি হচ্ছেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি ও চারবারের সংসদ সদস্য মরহুম সামসুদ্দিন আহমেদ এছাক সাহেবের যোগ্য উত্তরসূরি।

আজকের নরসিংদীর জনগণের প্রত্যাশা একটাই—এই শহরকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি সুস্থ রাজনৈতিক পরিবেশে পরিণত করা। সেই অভিযাত্রার নেতৃত্বে হারুন অর রশিদের মতো এক মানবিক, আদর্শবান ও সাহসী নেতার প্রয়োজন। তার দূরদর্শী নেতৃত্বে গড়ে উঠছে এক নতুন রাজনৈতিক দর্শন—যা শুধু বিএনপির নয়, বরং সমগ্র নরসিংদীর প্রজন্মের আশার বাতিঘর।

নরসিংদীর জনগণ এখন স্পষ্ট ভাষায় বলছে—
“হারুন অর রশিদ শুধু একজন নেতা নন, তিনি আমাদের আশার নাম, আমাদের সাহসের নাম।”

— মাসুদ রানা বাবুল
যুগ্ম আহ্বায়ক, নরসিংদী জেলা জাসাস
সাধারণ সম্পাদক, নরসিংদী সদর প্রেস ক্লাব


More News Of This Category
bdit.com.bd