• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ মাঠ পর্যায়ে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ, সমপরিমাণ অনুদান; উপজেলা পর্যায় থেকে উদ্যোক্তা খুঁজে বের করার উদ্যোগ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দুই দিনের প্রশিক্ষণে ৩৮ হাজার ৮৪৭ পুলিশ সদস্য, পরে ১ লাখ ৫২ হাজার ১৭৫ সদস্যকে দেওয়া হবে রিফ্রেশার প্রশিক্ষণ খাদ্যে ক্ষতিকর উপাদান নিয়ে প্রশ্ন, নজরদারি কতটা কার্যকর? কেক, কোমল পানীয় ও দুধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ; পুরোনো আদালতের নথিতেও উঠে এসেছে খাদ্যমান নিয়ে উদ্বেগ বেনাপোল বন্দরে তিন ট্রাক পণ্য পাচার: দুই শেড ইনচার্জ বদলি হলেও কাস্টমসের ভূমিকা নিয়ে প্রশ্ন ৪৪৪ প্যাকেজ উচ্চ শুল্কের ফেব্রিকসসহ পণ্য পাচারের ঘটনায় তদন্তে প্রাথমিক সত্যতা, দুই কর্মকর্তাকে প্রশাসন শাখায় সংযুক্ত; কাস্টমসের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান যশোরের কেশবপুর আওয়ামী লীগের ভার্চুয়াল সভাকে ঘিরে উত্তেজনা, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়ের অভিযোগ; তৃণমূলে ক্ষোভ ও নানা প্রশ্ন পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান ১,৭০০-এর বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি, আটক ৩৪ মোটরসাইকেল; কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

কথা রাখলেন IDRA চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। বীমা গ্রাহকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ৭০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কথা রাখলেন IDRA চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। বীমা গ্রাহকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে

এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদকঃ
বীমা গ্রাহকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (IDRA) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তাঁর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে অপরিশোধিত বীমা দাবিসমূহ পর্যায়ক্রমে পরিশোধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ ৩০ আগস্ট ২০২৬ তারিখে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫২৩ জন গ্রাহকের দীর্ঘদিনের বকেয়া বীমা দাবির আংশিক নিষ্পত্তি করা হয়েছে। এ পর্যায়ে গ্রাহকদের মোট ৫ কোটি ৪২ লাখ টাকা পরিশোধ করা হয়।
গ্রাহকদের অর্থ পরিশোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কোম্পানির সিকিউরিটি বন্ড নগদায়নের মাধ্যমে অর্থের সংস্থান করা হয়েছে। পরবর্তীতে BEFTN পদ্ধতিতে সরাসরি গ্রাহকদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা হয়। ফলে মধ্যস্বত্বভোগীর সুযোগ ছাড়াই নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাহকদের প্রাপ্য অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
দীর্ঘদিন ধরে বীমা দাবি পরিশোধের অপেক্ষায় থাকা গ্রাহকদের জন্য এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বীমা খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এ ধরনের কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অবশিষ্ট অপরিশোধিত দাবিসমূহও পর্যায়ক্রমে নিষ্পত্তির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। দাবিগুলো পরিশোধের অর্থের সংস্থান করতে কোম্পানির অন্যান্য সম্পদ বিক্রিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ফলে পর্যায়ক্রমে আরও বিপুলসংখ্যক গ্রাহক তাদের দীর্ঘদিনের প্রাপ্য অর্থ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
IDRA সূত্রে জানা গেছে, শুধু ফারইস্ট ইসলামী লাইফ নয়, দীর্ঘদিন ধরে বীমা দাবি পরিশোধে সমস্যায় থাকা অন্যান্য কোম্পানির গ্রাহকদের স্বার্থেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী মাসে আরও ৭টি বীমা কোম্পানির দীর্ঘদিনের অপরিশোধিত বীমা দাবি একই প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বীমা গ্রাহকদের ন্যায্য দাবি দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরিশোধ নিশ্চিত করার লক্ষ্যে IDRA-এর এই উদ্যোগকে বীমা খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে দাবি পরিশোধ না পাওয়ায় যেসব গ্রাহকের মধ্যে হতাশা তৈরি হয়েছিল, তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
গ্রাহকের স্বার্থ সুরক্ষা, বীমা খাতে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনআস্থা পুনরুদ্ধারে IDRA চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বীমা খাতের সংকট নিরসনে দাবি পরিশোধের এই ধারাবাহিক উদ্যোগ সফলভাবে এগিয়ে গেলে দীর্ঘদিনের বকেয়া দাবির একটি বড় অংশ নিষ্পত্তির পাশাপাশি বীমা খাতের প্রতি গ্রাহকদের আস্থাও আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


More News Of This Category
bdit.com.bd