• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

২৪ ঘন্টার আগেই চঞ্চল্যকর ছিনতাইয়ের রহস্য উদঘাটন, ছিনতাইকৃত নগদ অর্থ(৩২ লক্ষ ৫হাজার ৫ শত টাকা), উদ্ধার সহ গ্রেফতার-০৭

Reporter Name / ১৭৭ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

২৪ ঘন্টার আগেই চঞ্চল্যকর ছিনতাইয়ের রহস্য উদঘাটন,

 

অনলাইন ডেস্ক রিপোর্ট : ছিনতাইকৃত নগদ অর্থ(৩২ লক্ষ ৫হাজার ৫ শত টাকা), উদ্ধার সহ গ্রেফতার-০৭

ঘটনা ও গ্রেফতারের বিবরণ:
গতকাল ১৭ জুন সকাল অনুমান ০৯.৪৫ ঘটিকায় নগদের ডিস্টিবিউটর রবিউল ইসলাম একটি প্রাইভেটকার যোগে যশোর শহর হতে মণিরামপুরে যাওয়ার পথে কুয়াদা জামতলা নামক স্থানে পৌঁছালে তাদের পিছন দিক হতে দুটি মোটরসাইকেল যোগে আসা অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ধারালো চাপাতি’সহ প্রাইভেটকারটির গতিরোধ করে।

একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোটরসাইকেল হতে নেমে প্রাইভেটকারের গ্লাস ভাংচুর করে এবং তাদের সাথে থাকা ধারালো চাপাতি দিয়ে প্রাইভেটকারের ভিতরে থাকা ডিস্টিবিউটরকে প্রাণ নাশের হুমকি দিয়ে নগদ হাউজের টাকার ব্যাগ ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে ভিকটিম রবিউল ইসলাম জাতীয় জরুরী পরিসেবা ৯৯৯ এ কল করে ঘটনার বিষয়ে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে।

ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের উর্ধ্বতন
কর্মকর্তাগণের নেতৃত্বে মনিরামপুর থানা পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম টিম ঘটনার রহস্য অনুসন্ধান সহ জড়িতদের দ্রুত গ্রেফতার অভিযানে নামে।

একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল সহ অন্যান্য তথ্য প্রমাণ অনুসন্ধান এবং পুলিশি কলাকৌশল প্রয়োগ করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয়।

এরপর ডিবি সহ জেলা পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেফতার অভিযান পরিচালনা করে জড়িত আসামি সাগর হোসেন(২৪)কে ঝিকরগাছা থানাধীন খোষালনগর এলাকা হতে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত একটি RTR মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে।

তারপর ডিবি পুলিশ আসামি সাগর-কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্যমতে অন্যান্য আসামিদের ধরতে জেলার বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান চালিয়ে আরো ছয়(০৬) জন আসামিকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা নগদের টাকা বহনকারী প্রাইভেটকার চালক ইউসুফ আলী@ সাজু(৩১) এর সাথে যোগশাজোসে পরিকল্পিতভাবে ছিনতাই করেছে।

একপর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদ ও তাদের দেখানো মতে ঝিকরগাছা থানাধীন দিগদানা গ্রাম হতে ধৃত আসামী ইমদাদুল গাজী(৪৬) এর হেফাজত হতে ১৬ লক্ষ ৫৫ হাজার ৫ শত টাকা এবং ধৃত আসামী মোঃ সুজন ইসলাম(৩৩) এর বাড়ি থেকে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা সহ সর্বমোট ছিনতাইকৃত ৩২ লক্ষ ৫ হাজার ৫ শত টাকা উদ্ধার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সকলেই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে।

এছাড়াও আসামীদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি, একটি ধারালো চাকু ও লুন্ঠিত টাকা বহনকারী একটি ব্যাগ উদ্ধার করা হয়।

এসংক্রান্তে থানায় মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-
যশোর কোতয়ালী মডেল থানাধীন পোষ্ট অফিস পাড়ার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে মোঃ ইউসুফ আলী @ সাজু (৩১), ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের ইসরাইল গাজীর ছেলে রনি গাজী(২৬), ঝিকরগাছা থানাধীন খোষাল নগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর হোসেন(২৪), ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের রাশেদুল ইসলাম খা’র ছেলে সুজন ইসলাম(৩৩), ঝিকরগাছা থানাধীন খোষাল নগর গ্রামের মজনুর রহমানের ছেলে সোহেল রানা(২১),ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইমাদুল গাজী(৪৬) ও ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের মোঃ ইমদাদুল গাজীর ছেলে নাসিম গাজী(১৯)।


More News Of This Category
bdit.com.bd