• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

সৌদি প্রবাসে মানবিক উদ্যোগে কাফেলা করে কর্মসংস্থান: কুমিল্লার সন্তান মোহাম্মদ হেলালের পাশে রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম

Reporter Name / ২৪৩ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

সৌদি প্রবাসে মানবিক উদ্যোগে কাফেলা করে কর্মসংস্থান: কুমিল্লার সন্তান মোহাম্মদ হেলালের পাশে রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম

নিজস্ব প্রতিবেদক :

সৌদি আরবে কর্মহীন, ইকামা মেয়াদোত্তীর্ণ, হুরুব ও খুরুজসহ নানাবিধ জটিলতায় পড়া বাংলাদেশি প্রবাসীদের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন কুমিল্লার মুরাদনগরের সন্তান সৌদি প্রবাসী মোহাম্মদ হেলাল। তাঁর এই মহৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন তাঁর ভাই মোহাম্মদ বিল্লাল এবং সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটনের পরিচালক, কুমিল্লার সন্তান সৌদি প্রবাসী মো. সেলিম রানা।
জানা গেছে, মোহাম্মদ হেলাল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাফেলা পদ্ধতিতে বিভিন্ন খাতে বৈধ ও বাস্তব কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছেন। বিশেষ করে যেসব প্রবাসী ইকামার মেয়াদ শেষ হওয়া, হুরুব, খুরুজ কিংবা কাজ না থাকার মতো সংকটে পড়েছেন—তাদের জন্য তিনি সমাধানের পথ খুলে দিচ্ছেন মানবিক বিবেচনায়।
এ বিষয়ে সৌদি প্রবাসী মোহাম্মদ হেলাল বলেন,
“আমরা ভুক্তভোগী প্রবাসী সবার জন্য সবসময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশি সকল ভাই আমার কলিজার মানুষ। তাদের কষ্ট দেখেই এই উদ্যোগ এবং সংগঠন তৈরি করেছি।”
তিনি আরও জানান, কোনো প্রবাসী যেন দালালের প্রতারণায় পড়ে নিঃস্ব না হয়, সে লক্ষ্যেই স্বচ্ছতার সঙ্গে কাফেলা ও কাজের ব্যবস্থা করা হচ্ছে।
এ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাঁর ভাই মোহাম্মদ বিল্লাল। তিনি বলেন,
“আমাদের নীতিই হলো—আগে কাফেলা, তারপর কাজ। যে কোনো সময়, যে কোনো কাজের জন্য প্রবাসী ভাইয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।”
অন্যদিকে, সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটনের পরিচালক মো. সেলিম রানা বলেন,
“প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। আমরা সবসময় বাঙালির বন্ধু হয়ে, পাশে থেকে কাজ করে যাবো। মানবতার প্রশ্নে কোনো আপস নেই।”
তিনি আরও বলেন, এই সংগঠন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতেই কাজ করছে।
বিশেষ করে পবিত্র মক্কা নগরীকে কেন্দ্র করে মোহাম্মদ হেলালের মাধ্যমে ইতোমধ্যে হাজারো বাংলাদেশি প্রবাসীর জীবনে আশার আলো ফিরেছে বলে জানান সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের পাশাপাশি আইনি জটিলতা নিরসনে সহায়তা করায় প্রবাসী মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই উদ্যোগ।
শেষে সংশ্লিষ্টরা জানান,
“মানবতার পরিচয় আমরা নই—আমাদের কাজই আমাদের পরিচয়।”
এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকলে সৌদি প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের জীবন আরও নিরাপদ ও সম্মানজনক হবে বলে মনে করছেন সচেতন মহল।


More News Of This Category
bdit.com.bd