সৌদি আরবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নতুন প্রজন্মকে উৎসর্গিত এক অনুপ্রেরণার সন্ধ্যা
স্টাফ রিপোর্ট | ২০ জুলাই ২০২৫ | আন্তর্জাতিক ডেস্ক
প্রতিবেদন: মো. লুৎফুর রহমান রাকিব, আন্তর্জাতিক প্রতিনিধি
সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান—যা উৎসর্গ করা হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (জাতীয় পাঠক্রম), জেদ্দার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২৬ জন মেধাবী শিক্ষার্থীদের।
অনুষ্ঠানটি একদিকে ছিলো কৃতজ্ঞতা প্রকাশের মিলনমেলা, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাবনার অঙ্গীকার। সৌজন্য, সম্মান ও শিক্ষাবিষয়ক অনুপ্রেরণার এই ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহণ করেন কৃতি শিক্ষার্থী, তাদের গর্বিত অভিভাবকগণ এবং শিক্ষকবৃন্দ। পুরো আয়োজনটি ছিলো একটি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সম্প্রীতির অনুপম নিদর্শন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা ও অভিভাবকেরা জানান, এমন এক ব্যতিক্রমধর্মী সংবর্ধনা তাদের ভবিষ্যতের পথচলায় গভীর অনুপ্রেরণা যোগাবে। শিক্ষকরাও শিক্ষার্থীদের অর্জনের জন্য গর্ব প্রকাশ করেন এবং এই ধরনের উদ্যোগকে প্রবাসে শিক্ষার প্রসারে একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে অভিহিত করেন।

বাংলাদেশ কনসুলেট জেনারেল আশাবাদ ব্যক্ত করেন, এই আয়োজন শুধু কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও দেশপ্রেমের প্রতি সচেতনতা বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রমাণিত হলো—যেখানেই থাকুক না কেন, বাংলাদেশি শিক্ষার্থীদের গর্বিত অর্জন ও সম্ভাবনার সূর্য একদিন দেশের গগনেই দীপ্ত হবে।
একটি প্রজন্ম যখন স্বপ্ন দেখে জাতির জন্য, তখন সেই জাতির ভবিষ্যৎ হয় আশাব্যঞ্জক—এবং এই আয়োজন সেই প্রত্যয়ের প্রতীক।