• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

সিলেট সীমান্তে ১ কোটি ২০ লক্ষ টাকার চোরাচালান জব্দ

Reporter Name / ১৭৯ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

সিলেট সীমান্তে ১ কোটি ২০ লক্ষ টাকার চোরাচালান জব্দ

মো. শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ৪৮ বিজিবি’র এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বরত তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, দমদমিয়া ও বাংলাবাজার বিওপি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশকৃত শাড়ি, জিলেট ব্লেড, স্কিন ক্রিম, গরু, চিনি, সাবান, বিস্কুট, শ্যাম্পু, অলিভ ওয়েল, টুথপেস্ট, চিংড়ি, রেনু পোনাসহ নানা ধরনের পণ্য জব্দ করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ আটক করা হয়।

আটককৃত মালামালের মোট বাজার মূল্য আনুমানিক ১,২০,০২,৬০০ টাকা (এক কোটি বিশ লক্ষ দুই হাজার ছয়শত) মূল্যমানের।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই সফল অভিযান আমাদের সক্ষমতার প্রকাশ, যেখানে আমরা বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করতে পেরেছি। আটককৃত পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বিজিবির এই অভিযান সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর মনোবল, আত্মত্যাগ, শৃঙ্খলা ও দক্ষতার একটি উজ্জ্বল উদাহরণ।”

 


More News Of This Category
bdit.com.bd