• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে

সিরাজগঞ্জ জেলা পুলিশের ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শনে রেঞ্জ ডিআইজি মহোদয়।

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

  • সিরাজগঞ্জ জেলা পুলিশের ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শনে রেঞ্জ ডিআইজি মহোদয়।

মো: সুজন আহমেদ
সিরাজগঞ্জ

মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রি.) ডিএসবি সিরাজগঞ্জ বার্ষিক পরিদর্শনের নিমিত্তে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয় পুলিশ অফিস সিরাজগঞ্জে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো: ফারুক হোসেন মহোদয়। পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা পুলিশের সুসজ্জিত একটি দল ডিআইজি মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করেন।

ডিআইজি মহোদয় সরেজমিনে ডিএসবি সিরাজগঞ্জের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

ডিআইজি মহোদয় ডিএসবি সিরাজগঞ্জে কর্মরত সকলের সাথে কুশল বিনিময় ও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোস্তাক আহমেদ, কমান্ড্যান্ট (সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিরাজগঞ্জ, জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), সিরাজগঞ্জ, জনাব মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ, জনাব মো: আনোয়ার হোসেন, ডিআইও-১, ডিএসবি, সিরাজগঞ্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd