• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসবি প্রধান হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান কামরুল আহসান বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ

শুধুমাত্র সাঁতার জানলেই পানিতে ডুবে মৃত্যু এড়ানো যায় না। কেন যায় না সেটা আমাদের জানা খুব জরুরি

Reporter Name / ২২৪ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

শুধুমাত্র সাঁতার জানলেই পানিতে ডুবে মৃত্যু এড়ানো যায় না। কেন যায় না সেটা আমাদের জানা খুব জরুরি।

অনলাইন ডেস্ক রিপোর্ট :আজ সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। সেখানে একভাই নদীতে সাঁতার কাটছিলো এবং আরেক ভাই সেই সাঁতার কাটার ভিডিও করছিলো। এই অবস্থাতেই ভাইটি পানিতে সাঁতরাতে সাঁতরাতে ডুবে যায়। একভাই ডুবে মারা যাছে আর আরেক ভাই সেটা অসহায়ের মতো তাকিয়ে দেখছে বিষয়টি খুবই ভয়ংকর। ডুবন্ত ছেলেটির মানসিক অবস্থা কল্পনা করে আর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ভাইটির অসহায়ত্ব আর কষ্ট অনুধাবন করে আমার রিতীমত গা শিউরে উঠেছে!

এইখানে ছেলেটি সাঁতার জানতো কিন্তু তবুও ডুবে মারা গেলো। বিষয়টি কষ্ট ও আফসোসের। আমার মনে হলো ছেলেটি বেঁচে যেতে পারতো যদি সে স্রোতের মধ্যে পড়ার পর স্রোতের বিপরীতে সাঁতরানোর চেষ্টা না করতো। কারণ এতে করে তার অনেক বেশি এনার্জি লস হয়েছে।সে দ্রুত ক্লান্ত হয়েছে এবং সবচেয়ে বড় কথা সে ঐ পরিস্থিতিতে খুবই আতঙ্কিত হয়ে গিয়েছে। অথচ তার সেখানে উচিত ছিলো মাথা ঠান্ডা রেখে শুধুমাত্র ভেসে থাকা এবং তারপর ধীরে ধীরে স্রোতের অনুকূলে সাঁতরাতে সাঁতরাতে কূলে আসার চেষ্টা করা। এটা করলে তার এনার্জি কম লস হতো এবং সে বেশটা সময় পেত আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় বিপদ মোকাবেলা করার।

সুইমিং পুলের কোমর পানিতেও কিন্তু সাঁতার জানা মানুষ মারা যেতে পারে। সুইমিং পুলে গিয়ে অনেকেই ফান করে অনেক রকম উল্টাপাল্টা লাফ দেয়। কম গভীর পানিতে লাফ দেয়ার সময় অসাবধানতা বশত পা নিচে না পড়ে শরীরের অন্যান্য অংশ বিশেষ করে মাথা নিচে পড়ে আঘাত প্রাপ্ত হলে ভয়াবহ বিপদ হতে পারে। আবার অনেকসময় পানিতে দেহের আনুভূমিক অবস্থান শরীরের অ্যাসিড রিফ্লাক্সকে বাড়িয়ে তুলতে পারে। এতে করে সাঁতারের সময় নির্দিষ্ট স্পন্দন রেখে শ্বাসপ্রশ্বাস বজায় রাখা কঠিন হয়। এমন হলে ভালো সাঁতার জানে এমন মানুষও দুর্ঘটনার কবলে পড়তে পারে। তাই সাঁতারের পূর্বে এসিডিটি হয় বা বদহজম হয় এমন খাবার খাওয়া উচিত নয়।

এখন বর্ষাকাল। চারপাশে থৈ থৈ করা পানি। ভ্রমনে গিয়ে কিংবা নিতান্ত শখের বশে অনেকের এই পানিতে সাঁতরাতে ইচ্ছে হতেই পারে। কিন্তু সেই আনন্দ যেন নিজের মৃত্যুর কারণ না হয় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত।ট্যুরিস্ট স্পটে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা থাকলেও অনেকে সেখানে সাঁতার কাটে এবং মারাও যায়। এসব দুর্ঘটনা ঘটা খুবই দু:খজনক। কারণ চাইলেই এগুলোকে এড়িয়ে যাওয়া যায়।

তাই আসুন আমরা সবাই সচেতন হই।পানিতে সাঁতার কাটা নির্মল আনন্দের বিষয়। এই নির্মল আনন্দ উপভোগের ইচ্ছে যেন মৃত্যুর কারণ না হয় সে ব্যাপারে সতর্ক থাকি।


More News Of This Category
bdit.com.bd