• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

শার্শায় বিএনপির জরুরি কর্মী সমাবেশ: “ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার” আহ্বান বি এন পি নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটনের

Reporter Name / ৩৯৪ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

শার্শায় বিএনপির জরুরি কর্মী সমাবেশ: “ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার” আহ্বান
আলমগীর হোসেন যশোর প্রতিনিধি  | ২০ জুলাই ২০২৫, রোববার

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে বিএনপির এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেলে বাগআঁচড়া হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের সভাপতি ছি

লেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান মিঠু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি, উপদেষ্টা খায়রুজ্জামান মধু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক-১ আশরাফুল আলম বাবু।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজউদ্দীন, কুদ্দুস আলী বিশ্বাস, প্রভাষক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগরসহ বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

উপস্থিত নেতারা বলেন, “দেশের গণতন্ত্র আজ কবরস্থ। একদলীয় শাসন প্রতিষ্ঠার চক্রান্তের বিরুদ্ধে আমাদের এখনই জেগে উঠতে হবে। সামনের জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য একটি নির্ণায়ক মুহূর্ত।”

তারা আরও বলেন, “বিএনপিকে ক্ষমতায় আনতে হলে সব ভেদাভেদ ভুলে গিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশের ভবিষ্যৎ আজ বিপন্ন, আর এই সংকটকালে বিএনপিই হতে পারে একমাত্র আশার আলো।”

সমাবেশজুড়ে ছিলো ব্যাপক উপস্থিতি ও কর্মীদের মধ্যে স্পষ্ট মনোবল, যা ভবিষ্যতের রাজপথের লড়াইয়ে নতুন গতি আনবে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।


 


More News Of This Category
bdit.com.bd