রাজনীতিতে সক্রিয় বিএনপির মরহুম নেতাদের স্ত্রী-সন্তানরা
সেপ্টেম্বর ২০২৫, সময়: ১২:০০ জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ – জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com
রাজনীতিতে সক্রিয় বিএনপির মরহুম নেতাদের স্ত্রী-সন্তানরা
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুর পর তাঁর স্ত্রী অধ্যাপিকা নার্গিস বেগম রাজনীতিতে সক্রিয় হয়েছেন। ছেলে অনিন্দ্য ইসলাম অমিতও বাবার জীবদ্দশায় রাজনীতিতে সক্রিয় ছিলেন। মা-ছেলে উভয়েই যোগ্যতার প্রমাণ দিচ্ছেন এবং দলের হাইকমান্ড তাদের কাজের স্বীকৃতি দিচ্ছে। বর্তমানে অধ্যাপিকা নার্গিস বেগম বিএনপির ভাইস চেয়ারম্যান এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনিন্দ্য ইসলাম অমিত। ২০১৮ সালের নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী ছিলেন। শুধু নার্গিস বেগম বা অনিন্দ্য ইসলাম অমিত নয়, খুলনা বিভাগের অন্তত ৯ জন মরহুম নেতার স্ত্রী ও সন্তান বর্তমানে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। অনেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাবা বা স্বামীর আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
যশোর-৩ আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তরিকুল ইসলাম। ঝিকরগাছা ও চৌগাছা (যশোর-২) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবিরা নাজমুল মুন্নী। ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে মনোনয়ন প্রত্যাশী ডা. ইব্রাহিম রহমান বাবু। ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনে মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু। মাগুরা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ডা. সিমিন এ মজিদ মনজু। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী রেজা আহাম্মদ বাচ্চু মোল্লা। চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী মিলিমা বিশ্বাস মিলি।
মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বলেন, “শহিদুল মাস্টারের মৃত্যুর পর ছেলে মেহেদী হাসান রনি আসনের রাজনৈতিক নেতৃত্ব ধরে রেখেছেন। সাধারণ মানুষ তাকে শহিদুল মাস্টারের ছায়া হিসাবেই দেখছেন।”
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহাবুবার রহমান বলেন, “উত্তরাধিকার সূত্রে নেতা হওয়ার প্রচেষ্টা সবাই করে। তবে শুধু উত্তরাধিকার যথেষ্ট নয়; সামাজিক সম্মান, রাজনৈতিক অবস্থান এবং অভিজ্ঞতা দরকার। শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী মুর্শিদা জামান বেল্টু এখন রাজনীতিতে সক্রিয় হয়েছেন।”
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “প্রয়াত নেতা তরিকুল ইসলামের আদর্শ ধারণ করে অধ্যাপক নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিত তাদের রাজনৈতিক প্রজ্ঞা ও মেধায় রাজনীতি করছেন। অমিত খুলনা বিভাগে বিএনপিকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রয়াত নেতার পরিবারের সদস্যরা রাজনীতিতে সক্রিয় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছেন।”