• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী জনি গ্রেফতার

Reporter Name / ২৫৪ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

 


যশোর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী জনি গ্রেফতার

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট | ২৫ জুলাই ২০২৫

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী জনিকে বিতর্কিত অনলাইন কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ২৫ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত থানাধীন দক্ষিণ নামাপাড়া, তালেরটেক এলাকা থেকে ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ। সাথে ছিলেন এসআই (নিঃ) অলক কুমার (পিপিএম), এএসআই (নিঃ) মোঃ শামসুজ্জামান এবং সঙ্গীয় ফোর্স। অভিযানের সময় জনিকে তার ভাড়া বাসা থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ইস্কান্দার আলী জনির বয়স ৪২ বছর। পিতা: মৃত শেখ সিরাজুল ইসলাম, মাতা: মৃত রাশিদা বেগম। বর্তমান ঠিকানা: দক্ষিণ নামাপাড়া, তালেরটেক, থানা–খিলক্ষেত, ডিএমপি ঢাকা। স্থায়ী ঠিকানা: বালিয়াডাঙ্গা, বাবলাতলা, থানা–কোতোয়ালী, জেলা–যশোর।

তথ্যমতে, জনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তিনি জেলা বিএনপির সভাপতি সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করতে থাকেন।

এছাড়া তিনি মিথ্যাভাবে প্রচার করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে অবস্থানকালে তাকে ভারত পালিয়ে যেতে সহায়তা করেছেন যুবদলের এক নেতা। এসব অপপ্রচার দেশের নিরাপত্তা, সেনাবাহিনীর ভাবমূর্তি এবং সামাজিক স্থিতি নষ্ট করে।

জনির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়েছে:
মামলা নম্বর: ১২(১)২৫
ধারা: দণ্ডবিধি ৩৮৫ (চাঁদাবাজি), সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ধারা ২৫, ২৯ ও ৩১

প্রত্যক্ষদর্শী এবং অভিযোগকারীরা জানিয়েছেন, জনি বিগত কয়েক মাস ধরে অনলাইন মাধ্যমে অপপ্রচার ও দলীয় বিভাজন তৈরির চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে একাধিক সামাজিক ও আইনগত অভিযোগ রয়েছে।

গ্রেফতার পরবর্তী সময়ে তাকে বিজ্ঞ আদালতে হাজির করার কার্যক্রম চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, তার অনলাইন কর্মকাণ্ড এবং আর্থিক লেনদেন তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই গ্রেফতারের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে— বিএনপি কোনো অন্যায়কারী, অপপ্রচারকারী বা দলবিরোধী ষড়যন্ত্রকারীর প্রতি বিন্দুমাত্র সহনশীলতা দেখায় না।
বিশেষ করে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে একটি কঠোর ও জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করাই বিএনপির রাজনৈতিক নীতির এক অবিচল স্তম্ভ—এটি আবারো প্রমাণিত হলো এই ঘটনার মধ্য দিয়ে।


More News Of This Category
bdit.com.bd