• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ স্বামীকে ভিডিও পাঠিয়ে চাঁদাদাবি, আটক ১

Reporter Name / ৫৯৬ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

 

যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ স্বামীকে ভিডিও পাঠিয়ে চাঁদাদাবি, আটক ১

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে সেই ভিডিও স্বামীকে পাঠিয়েছেন দূরসম্পর্কের এক আত্মীয়। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেছেন। শেষ রক্ষা হয়নি তার। অভিযুক্তকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক জাফর ইকবাল মণিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মৃত জুলফিকার আলীর ছেলে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর গ্রামে। ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামী আড়াই বছর ধরে বিদেশে রয়েছেন। তিনি চার সন্তান নিয়ে গ্রামে বসবাস করেন। আটক জাফর তার দূরসম্পর্কের আত্মীয় হওয়ায় তাদের বাড়িতে যাতায়াত ছিল।
গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাফর বাড়িতে আসেন। সে সময় বাড়িতে কেউ না থাকায় জাফর তাকে ধর্ষণ করেন এবং গোপনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ভিডিও স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে আরও একাধিকবার তাকে ধর্ষণ করেন তিনি। একপর্যায়ে পাঁচ লাখ টাকা দাবি করে এবং হুমকি দেন টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেবেন।
গত ১৩ ও ১৪ মে অভিযুক্ত জাফর বিভিন্ন মাধ্যমে সেই ছবি ও ভিডিও ভুক্তভোগীর স্বামীসহ ঘনিষ্ঠ আত্মীয়দের কাছে পাঠিয়ে টাকা দাবি করেন। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে গৃহবধূ থানায় অভিযোগ করেন।
ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসেন রাজু জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঝিকরগাছা বাজার থেকে জাফর ইকবালকে আটক করা হয়। আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


More News Of This Category
bdit.com.bd