• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

যশোরে পুলিশ সদস্যদের পদোন্নতিতে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ৮৬ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

যশোরে পুলিশ সদস্যদের পদোন্নতিতে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫ জুলাই ২০২৫ | যশোর

যশোর জেলা পুলিশের উদ্যোগে আজ ১৫ জুলাই মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে। কনস্টেবল থেকে নায়েক পদে উত্তীর্ণ হওয়া এই সদস্যদের কাঁধে নতুন দায়িত্বের চিহ্ন তুলে দেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান

অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান পদোন্নতি প্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,

“পদোন্নতি শুধু সম্মান নয়, দায়িত্বও বহুগুণ বেড়ে যায়। দেশ ও জনগণের প্রতি দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততা যেন সবসময় অটুট থাকে – এই প্রত্যাশা করছি।”

পদোন্নতি পাওয়া সদস্যদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাগত দক্ষতা, মানবিক আচরণ এবং সততার মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), যশোর।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের পরিবার ও সহকর্মীদের মাঝেও ছিল গর্ব আর আনন্দের আবহ।

যশোর জেলা পুলিশের এ আয়োজন প্রমাণ করে, বাহিনীর অভ্যন্তরে পারস্পরিক শ্রদ্ধা ও প্রেষণার পরিবেশ গড়ে তোলাই এখনকার নেতৃত্বের অন্যতম অঙ্গীকার।

POLICE MEDIA CELL, JASHORE
[15 July 2025]


More News Of This Category
bdit.com.bd