• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

মুন্সিগঞ্জ-৩ আসনে মহিউদ্দিন আহমেদকে এমপি হিসেবে দেখতে চান যুবদল নেতা মোতাহার হোসেন মাহী

Reporter Name / ১৩০ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

মুন্সিগঞ্জ-৩ আসনে মহিউদ্দিন আহমেদকে এমপি হিসেবে দেখতে চান যুবদল নেতা মোতাহার হোসেন মাহী

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মোঃ সুজন বেপারী

মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও জেলা জাতীয়তাবাদী যুবদল নেতা মোতাহার হোসেন মাহী বলেছেন— “বিগত দিনের দুর্দিনে আন্দোলন-সংগ্রামের সর্বাগ্রে ছিলেন মহিউদ্দিন সাহেব। দলের দুঃসময়ের কান্ডারী হিসেবে তাকে আমরা কাছে পেয়েছি। তাই মুন্সিগঞ্জ-৩ আসনে আমরা জননেতা মোঃ মহিউদ্দিন আহমেদ সাহেবকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।”

মাহী আরও বলেন, “তার একমাত্র লক্ষ্য সমাজের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করা। তিনি সব সময় মাঠে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। দল তার প্রতি সুবিচার করবে বলেই আমাদের বিশ্বাস।”

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিউদ্দিন আহমেদ ইতোমধ্যে শহর থেকে গ্রাম—মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া জুড়ে দাপটের সঙ্গে ধানের শীষের পক্ষে জনসংযোগ ও গণসমর্থন গড়ে তুলছেন। এলাকাজুড়ে তিনি দলের প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্র জানায়, বাকি আসনগুলোতে শরিক দলের প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দ্বিতীয় দফায় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সে হিসেবে মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের প্রার্থীও পরে জানানো হবে।

বিএনপি সূত্রে আরও জানানো হয়, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দলকে সুসংগঠিত রেখে মাঠে থেকে রাজনৈতিক অগ্রণী ভূমিকা রেখেছিলেন জননেতা মহিউদ্দিন আহমেদ। এজন্য স্থানীয় নেতাকর্মীদের বৃহৎ একটি অংশ তাকে মনোনয়নের জন্য প্রত্যাশা করছেন।


More News Of This Category
bdit.com.bd